
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর অ্যাথলেটরা। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন নৌবাহিনীর ইমরানুর রহমান। নারীদের একই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন শিরিন আক্তার।
রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান দৌড় শেষ করেন ২১.১৮ সেকেন্ডে। বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং নৌবাহিনীর রাকিবুল হাসান ২১.৭৭ সেকেন্ডে তৃতীয় হন।
নারীদের ২০০ মিটার স্প্রিন্টে ২৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এ ইভেন্টে সেনাবাহিনীর শরিফা খাতুন ২৫.১১ সেকেন্ডে দ্বিতীয় এবং একই দলের বর্ষা খাতুন ২৫.৩৩ সেকেন্ডে তৃতীয় হন।
পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে ৩৩ মিনিট ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো: শুহানুর রহমান। নৌবাহিনীর এলাহী সরদার ৩৩ মিনিট ৪৩.৩০ সেকেন্ডে দ্বিতীয় এবং সেনাবাহিনীর সোহেল রানা ৩৩ মিনিট ৪৮.৫০ সেকেন্ডে তৃতীয় হন।
পুরুষদের ৮০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর মোশাররফ হোসেন ১ মিনিট ৫৩.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। একই দলের রাকিবুল ইসলাম ১ মিনিট ৫৪.৯৫ সেকেন্ডে দ্বিতীয় এবং বিকেএসপির মো: সামি ইসলাম সানি ১ মিনিট ৫৬.৭৪ সেকেন্ডে তৃতীয় হন।
পোল ভল্টে সেনাবাহিনীর মো: সৌরভ মিয়া প্রথম, নৌবাহিনীর সাইফুল ইসলাম দ্বিতীয় এবং একই দলের ফেরদৌস আলম তৃতীয় হয়েছেন। তিন পদকজয়ীই ৪.৪০ মিটার উচ্চতা অতিক্রম করেন।
নারীদের ৮০০ মিটার দৌড়ে নৌবাহিনীর প্রিয়া আক্তার ২ মিনিট ১৭.৮৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। সেনাবাহিনীর মুন্নি কর্মকার ২ মিনিট ১৯.৩৫ সেকেন্ডে দ্বিতীয় এবং নৌবাহিনীর সুমাইয়া আক্তার ২ মিনিট ২০.৮৩ সেকেন্ডে তৃতীয় হন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








