লোড হচ্ছে...
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। ১৮ থেকে ১৯ নভেম্বর পুতিনের চীনের শেনজেন শহর সফরের কেন্দ্রবিন্দুতে থাকবে এই বৈঠকটি।
৬ দিন আগে

যুক্তরাষ্ট্রে প্রথমে মাইক্রোসফট, পরে বিমান, এবার বড় ব্যাংকের সেবায় বিভ্রাট
৬ দিন আগে

সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণমন্ত্রী নয়া দিগন্তকে জানান, বাংলাদেশী কর্মীরা যেন ফিজিতে নিরাপদ ও ভালো পরিবেশে কাজ করার সুযোগ পান এবং তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে, সে বিষয়ে ফিজি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
৬ দিন আগে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্পের বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।’
৬ দিন আগে

বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক পণ্য, বায়ুশক্তি, মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে বিরল খনিজের ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এসব শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে রেয়ার আর্থের কৌশলগত গুরুত্ব দিন দিন বাড়ছে।
৬ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের জন্য এ সভা অনুষ্ঠিত হবে।
৬ দিন আগে

সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
৬ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন কোনোভাবেই বরদাশত করা হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
৬ দিন আগে

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা সরকারের নজরদারি রয়েছে।
৬ দিন আগে

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েক শ’ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে।
৬ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
৬ দিন আগে

পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে মুখোমুখি অবস্থান নেয় পোশাক শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। পরে পুনরায় শ্রমিকরা আবারও জড়ো হয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে। সর্বশেষ, আঞ্চলিক সড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে।
৬ দিন আগে

লিটনের ভাষায়, ‘সেটা না হলে আমাদের জন্য কাজটা একটু কঠিন হবে। সে ক্ষেত্রে যতটা সম্ভব খেলাটা লম্বা করতে হবে, দ্রুত রান দিয়ে ফেলা যাবে না। আমাদের মূল লক্ষ্য থাকবে, প্রতিপক্ষকে যতটা সম্ভব চাপে রাখা এবং রান দেয়ার ক্ষেত্রে ধৈর্য ধরে বোলিং করা।’
৬ দিন আগে

তার আইনজীবী সালমান সফদরের প্রকাশিত এক চিঠিতে ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান লিখেছেন, ‘৭৪ বছর বয়সে এ নির্মম পরিস্থিতি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারবে না।’
৬ দিন আগে

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ’যেকোনো এবং সমস্ত সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে, তবে এই মুহূর্তে মূল ভূখণ্ডে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’
৬ দিন আগে

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নগরভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৬ দিন আগে

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
৬ দিন আগে

চুয়াডাঙ্গা শহরে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় কলম (৪৮) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরে চারজন আহত হয়েছেন।
৬ দিন আগে

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ভাইস চ্যান্সেলর অবরুদ্ধ থাকায় রাতে জরুরি সিন্ডিকেট সভায় আগামী তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৬ দিন আগে

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়াতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধার মাধ্যমে অর্থের অভাব বা ঝুঁকির কারণে আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নেয়া সম্ভব হবে।
৬ দিন আগে


