শ্রমিক
শ্রমিক অসন্তোষ । নয়া দিগন্ত

মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদ ও ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সাভারে ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। 

Advertisement

‎মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে হেমায়েতপুরে দি সিভিল ইঞ্জিনিয়ার, দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন ও হেমায়েতপুরের বাগবাড়ি স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং এর শ্রমিকরা সকাল থেকেই কাজে যোগদান না করে পদ্মার মোড়ে রাস্তায় আন্দোলনে নামার চেষ্টা করে। এ সময় তারা বাগবাড়ি মোড়ে হেমায়েতপুর কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। 

পুলিশ তাদের বাধা দিলে তাদের সাথে মুখোমুখি অবস্থান নেয় পোশাক শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে। পরে পুনরায় শ্রমিকরা আবারও জড়ো হয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে। সর্বশেষ, আঞ্চলিক সড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

শিল্প পুলিশের পরিদর্শক তাইবুর রহমান নয়া দিগন্তকে জানান, সকালে শ্রমিকরা সড়কে নামলে জনদুর্ভোগ এড়ানোর জন্য টিয়ারসেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছাত্রভঙ্গ হয়ে যায়। স্ট্যান্ডার্ড গার্মেন্ট বন্ধ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।