লোড হচ্ছে...
এর আগে প্রায় ৩৫ ঘণ্টা প্রশাসনিক ভবনে অবরুদ্ধ থাকার পর সোমবার রাতে শিক্ষক-কর্মকর্তাদের মুক্ত করে দেন শিক্ষার্থীরা। তবে প্রশাসনিক ভবনের তালা খুললেও প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে তালা থাকায় তারা ক্যাম্পাস ছাড়তে পারছেন না।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাথুলী ও বারবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

আর্থিক সঙ্কটের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার শিক্ষাজীবন অব্যাহত রাখা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষ আলামিনের পরিবারের সাথে যোগাযোগ করে তার শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে সহায়তার উদ্যোগ গ্রহণ করে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের জন্য দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এ ধরনের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে আসছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

আলোচনায় মূলত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশটির জব্দ করা সম্পদ ফেরৎ দেয়া এবং পারমাণবিক ইস্যুতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘দলাদলি বন্ধ করুন, নতুবা শিক্ষকতা ছেড়ে দিন’—অধিভুক্ত কলেজের শিক্ষকদের এমন কঠোর বার্তা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। প্রাক্তন শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে, সেই প্রতিষ্ঠান অগ্রসর হওয়া সহজ হয়ে যায়। যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি নৈতিক উৎকর্ষ সাধনে আমাদের প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। কোমলমতি শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ ও মুসলিম হিসেবে গড়ে তুলতে সুষ্ঠু ও সুন্দর পরিকল্পনা, কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নে সুদৃঢ় ভূমিকা পালন অনস্বীকার্য।’
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি ‘আদি ঢাকা’র বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও রূপ ফিরিয়ে আনার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আদি ঢাকাকে কেন্দ্র করেই আজকের এই মেগাসিটি গড়ে উঠেছে। এর ঐতিহাসিক স্থানগুলোর গুরুত্ব অপরিসীম। তাই অতীতের কোনো নিদর্শন আর নষ্ট হতে দেয়া যাবে না।’
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহ চলতি বছরের মার্চে ইসরাইলে হামলা চালিয়ে লেবাননকে বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে ফেলে। জবাবে ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। লেবাননের দাবি, এতে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রাথমিক প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন তা অষ্টম মাসে গড়িয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশ-এর অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহীতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

গৌরীপুর উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। পাশাপাশি ৪৭টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন ধরে পূরণ হয়নি।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রফেসর বিএম আব্দুল হান্নান বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বই পড়ার সুযোগ তৈরি করা জরুরি। খেলাধুলা ও বই পড়া শিক্ষার্থীদের মেধা, মনন এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সাথে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি সালমান মুক্তাদিরের ওপর হামলার কোনো ঘটনা নয়; বরং এটি একটি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের জন্য সালমান মুক্তাদিরের করা একটি প্রমোশনাল কনটেন্ট। সেই ভিডিওর খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাওলানা মাহফুজুল হক শিক্ষকদের সুন্নাহভিত্তিক তারবিয়াত ও কোমল আচরণের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২৮ সেপ্টেম্বর) নির্বাচনী গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আইওয়ায় দেশটির ইতিহাসের ‘সবচেয়ে বড়’ ইস্পাত কারখানা নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

জেসিএস এক বিবৃতিতে জানায়, তদন্তকারী দল মঙ্গলবার বিস্ফোরণস্থলের কাছে উত্তর কোরিয়ার তৈরি একটি প্লাস্টিকের অ্যান্টি-পার্সোনেল মাইন খুঁজে পেয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ইরান পামাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে জানিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র
২৯ সেপ্টেম্বর, ২০২৬

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, হাফেজদের নিয়ে বৃহৎ পরিসরে একটি প্রতিযোগিতার আয়োজন চলছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান তিনি।
২৯ সেপ্টেম্বর, ২০২৬


