মেডিক্যাল ক্যম্প
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগৃহীত

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Advertisement

ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ দেয়া হয়। চিকিৎসাসেবা দেন ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডা.) অমল কুমার চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিয়াক সার্জারি) ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মুহাম্মদ কামরুজ্জামান, মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন (MICS) ডা. আশরাফুল হক সিয়াম, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সানিয়া হক, ডা. এম এ হাসনাত ও ডা. সামি নজরুল ইসলাম, কার্ডিওভাসকুলার সার্জন ডা. রোমেনা রহমান, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা. আব্দুল জাব্বার জীবন, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সারাবান তাহুরা এবং ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার তুলি।

একই দিন ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সেল মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয় বাসিন্দাদের জন্য ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন প্রতিষ্ঠানটির কনসালট্যান্ট ও হৃদরোগ-মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আশরাফুল আলম সিদ্দিক।

ক্যাম্প প্রসঙ্গে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, “ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল নিছক কোনো প্রাইভেট হাসপাতাল নয়। সামাজিক দায়বদ্ধতা আমাদের হাসপাতালের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য। ভবিষ্যতেও এ ধরনের ফ্রি ক্যাম্প আয়োজন করা হবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের জন্য দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে এ ধরনের ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে আসছে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিজ্ঞপ্তি