মতবিনিময়
সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় । নয়া দিগন্ত

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, ‘শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। প্রাক্তন শিক্ষার্থীরা একটি প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে, সেই প্রতিষ্ঠান অগ্রসর হওয়া সহজ হয়ে যায়। যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি নৈতিক উৎকর্ষ সাধনে আমাদের প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। কোমলমতি শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ ও মুসলিম হিসেবে গড়ে তুলতে সুষ্ঠু ও সুন্দর পরিকল্পনা, কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নে সুদৃঢ় ভূমিকা পালন অনস্বীকার্য।’

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেটের উদ্যোগে প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষক মাওলানা হানিফ হোসাইনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রাক্তন ছাত্র আলী হোসাইন মো: শাহরিয়া ও ইসলামী সংগীত পরিবেশন করেন জামেয়া ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক নাদিম রায়হান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—শিক্ষক সিদ্দিকুর রহমান, মো: শাহীন আলম, হাফিজ ইমরান আহমদ, মাওলানা হোসাইন আহমদ, প্রাক্তন ছাত্রদের প্রতিনিধি আলমগীর হোসাইন, শাহ বদরুল হাসান শিহাব, জুম্মান আহমদ, আহমদ সামি, সুলাইমান আহমদ, সাব্বির আহমদ আনসারী, হোসাইন আহমদ, আল আমীন, সিদ্দিকুর রহমান ইমন, সাইদুল ইসলাম, জামেয়া ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ ও জিএস আব্দুর রাজ্জাক সৈয়দ প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী ৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় জামেয়া নাজিরেরগাঁও আয়োজিত সীরাতুন্নবী সা: মাহফিল বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করা হয়। 

আয়োজিত মাহফিলে প্রধান আলোচনা পেশ করবেন দাঈ ইলাল্লাহ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, ‘জীবন খুব সংক্ষিপ্ত। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী। মুমিন হিসেবে প্রতিটি মুহূর্ত অতিবাহিত করা সৌভাগ্যের। সুশিক্ষা ছাড়া নিজেকে কাঙ্ক্ষিত মানে উন্নীত করা যায় না। আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে কাজ করা উচিত। জান ও মাল তার নির্ধারিত পথে বিলিয়ে দেয়ার মানসিকতা নিয়ে ভূমিকা রাখতে হবে।’