মানুষ, ডোনাল্ড ট্রাম্প, হম্বিতম্বি,  ট্রাম্পসুলভ, বোলচাল, গুরুত্ব, পাকিস্তান,  কাতার, মধ্যস্থতা, ইরান, যুক্তরাষ্ট্র
ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইরান যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘খুবই গুরুত্বপূর্ণ আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল মাসগ্রেভ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের বিপরীতেই এসব আলোচনা চলেছে বলে জানান তিনি।

Advertisement

আল জাজিরা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ কথা জানায়।

মাসগ্রেভ বলেন, ‘মানুষের উচিত ট্রাম্পের হম্বিতম্বি ও ট্রাম্পসুলভ বোলচালকে খুব বেশি গুরুত্ব না দেয়া। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এরই মধ্যে অনেক আলোচনা হয়েছে।’

তার ভাষ্য, আলোচনায় মূলত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশটির জব্দ করা সম্পদ ফেরৎ দেয়া  এবং পারমাণবিক ইস্যুতে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সাথে হরমুজ প্রণালী আবার খুলে দেয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। 

মাসগ্রেভ বলেন, আলোচনাগুলো এমন এক পরিস্থিতিতে চলছে, যখন এর আগে সই করা সমঝোতা স্মারকটি ভেঙে পড়েছে। তবে তার মতে, চুক্তিতে পৌঁছানো সম্ভব এমন কিছুটা বিশ্বাস  দুই পক্ষের মধ্যেই এখনো  বিরাজ করছে ।

তিনি বলেন, শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়াচ্ছে—এই চুক্তি কি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে হবে, নাকি পরে।