গ্রেফতার
সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা। নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অরেজি দহবন্দ গ্রামের মোন্তাজ আলীর ছেলে দহবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজু মিয়াকে (৪২) গ্রেফতার করেছে। 

গ্রেফতার রাজু মিয়া বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, রাজু মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।