লোড হচ্ছে...
জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গত এপ্রিলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সঙ্কট ও স্থায়িত্ব মোকাবিলায় জাপানের উদ্যোগে অনুষ্ঠিত এক অনলাইন সম্মেলনে যুক্ত হয়ে এ অঞ্চলের দেশগুলোর একসাথে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
১০ অক্টোবর, ২০২৬

নব্বইয়ের পরাজিত শক্তি আর চব্বিশের পরাজিত শক্তি মিলে মিশে এক হয়েছে- এমন মন্তব্য করেন রিজভী বলেন, এরা পাচার করা টাকা দিয়ে অপকর্ম করাচ্ছে। প্রশাসনে যারা অনৈতিক কর্মকাণ্ড করছে তাদের দমন করার আহ্বান জানান তিনি।
১০ অক্টোবর, ২০২৬

জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
৯ অক্টোবর, ২০২৬

হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে তিনি সারাদেশে ৩১টি হাইওয়ে আউটপোস্টের জন্য বিনামূল্যে প্রায় ৩০ একর জমি সংগ্রহ করেন, যার আনুমানিক মূল্য ৩০০ কোটি টাকা। রাষ্ট্রের এই বিপুল সম্পদ সংরক্ষণে তার সততা ও দূরদর্শিতা ছিল দৃষ্টান্তমূলক।
৮ অক্টোবর, ২০২৬

আন্তঃসীমান্ত নদী ও গঙ্গা পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। একইসাথে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন।’
৮ অক্টোবর, ২০২৬

একটি জাতির মেরুদণ্ড যদি দুর্বল হয়, তবে পুরো শরীর যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। বিগত আমলগুলোতে অতিরিক্ত রাজনীতিকরণের ফলে আমাদের শিক্ষার কোয়ালিটি অনেক নিচে নেমে গেছে। বইয়ের পাতায় ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেয়া হলেও নৈতিক শিক্ষার স্থান ছিল না।
৮ অক্টোবর, ২০২৬

তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন যে ভারতকে যা দেয়া হয়েছে, তা তারা মনে রাখবে। কিন্তু এই নতিস্বীকারের বিরুদ্ধে আবরার ফাহাদ যে সাহসী ও তীক্ষ্ণ প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেটিই ছিল তার আসল অপরাধ। তাকে হত্যার মাধ্যমে মূলত পুরো জাতিকে ভয় পাইয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।
৭ অক্টোবর, ২০২৬

পুলিশের ভ্যান থেকে কিভাবে শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যায়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এমন ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারেক রহমান সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দিবে না বলেও মন্তব্য করেন তিনি।’
৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ক্রমবর্ধমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করে উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও স্বাস্থ্য সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, কনস্যুলার সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
৬ অক্টোবর, ২০২৬

মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজভূমিতে টেকসই প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যবস্থায় সোচ্চার থাকার আশ্বাস দিয়েছে প্রতিনিধিদলটি।
৬ অক্টোবর, ২০২৬

ভোটগ্রহণ শুরুর পরই কবির ভোট কারচুপির অভিযোগ তোলেন। পরে একটি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তার বাগবিতণ্ডা হয়।
৬ অক্টোবর, ২০২৬

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, জাল কবির ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে একটি ঘটনাকে গণধর্ষণ হিসেবে সাজিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। এছাড়া অর্ধশতাধিক মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়েছে বলেও দাবি করেন তারা।
৫ অক্টোবর, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান নয়া দিগন্তকে বলেন, এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। এসব হুমকির কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি।
৫ অক্টোবর, ২০২৬

সম্প্রতি এক শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, ‘তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন আপসহীন।
৩ অক্টোবর, ২০২৬

পার্ক ইউন-জুর সাথে বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-কে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
২ অক্টোবর, ২০২৬

আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
২ অক্টোবর, ২০২৬

এসআরবি-১৩ রংপুর সদর দফতরের বিপ্লব কুমার গোস্বামী জানান, অভিযানের সময় দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এসআরবি। পরে তাদের গঙ্গাছড়া থানায় হস্তান্তর করা হয়।
২ অক্টোবর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ২৮ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ২০ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা ও ১৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কালাবিবির দিঘি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদারের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের জানান, ২০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার মিরসরাই ও জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মামলায় এসব আসামিকে কারাদণ্ড দেয়া হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২৬


