কবিতা আবৃত্তি, বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম, কৃতী শিক্ষার্থী, ইসলামী ফাউন্ডেশন, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দৈনিক নয়া দিগন্ত
মুস্তাকিম নাদিয়ানের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। নয়া দিগন্ত

জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি (খ গ্রুপ) বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভাঙ্গার কৃতী শিক্ষার্থী মুস্তাকিম নাদিয়ান। কবি নজরুল বর্ষ উপলক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘কাণ্ডারী হুঁশিয়ার’ আবৃত্তির জন্য নির্ধারিত ছিল। প্রতিযোগিতায় কবিতাটি আবৃত্তি করে জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে সে।

Advertisement

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগীরা এতে অংশ নেন। তাদের মধ্য থেকে কবিতা আবৃত্তি (খ গ্রুপ) বিভাগে সেরা নির্বাচিত হয় মুস্তাকিম।

ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

মুস্তাকিম নাদিয়ান ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে ভাঙ্গা উপজেলার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সংবাদদাতা সাংবাদিক এ টি এম ফরহাদ নান্নুর ছেলে। তার মা মারুফা শার্মিন ১৮ নম্বর মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

মুস্তাকিম নাদিয়ানের এ সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা তার ভবিষ্যৎ জীবনের আরো সাফল্য কামনা করেছেন।