
অ্যান্টিগা অ্যান্ড বারবুডার সেন্ট জন’সে কমনওয়েলথ হেডস অব গভর্নমেন্ট মিটিং (সিএইচওজিএৃম)-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ন্যাশনাল পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠানটি হয়।
কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাথে ছিলেন আয়োজক দেশের প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। কমনওয়েলথের ৫৬ সদস্য দেশের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরাও অনুষ্ঠানে যোগ দেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারিত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’। সদস্য দেশগুলোর মধ্যে নিবিড় সহযোগিতা, অর্থনৈতিক সম্পৃক্ততা ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরাই এর লক্ষ্য।
উল্লেখ্য, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কমনওয়েলথ সরকারপ্রধানদের নির্বাহী অধিবেশনে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সহযোগিতা ও অংশীদারিত্ব জোরদারের সুযোগ খুঁজে দেখার একটি প্ল্যাটফর্ম। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








