রুহুল কবির রিজভী, জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র, বিএনপি, ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, জিয়াউর রহমানের সমাধি, বাকশাল ব্যবস্থা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে অগ্রসর হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক দরবারে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

তিনি বলেছেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বেই দেশের মানুষ বহুদলীয় গণতন্ত্র খুঁজে পায়।’

শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদেন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

Advertisement

রিজভী বলেন, ‘১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ তারা নিয়েছিল। আইন করে, বাকশাল করে তারা এ সমস্ত নাগরিক অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। এরপর তাদের নিজেদের পালটাপালটি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি করে।’

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এক অরাজক পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে দেয়া হয়। দেশ এক অমানিশায় ঢেকে যায়। ওই মুহূর্তে জনগণের আকুতি ছিল একটা প্রকৃত স্বাধীনতার স্বাদ, গণতন্ত্রের স্বাদ পাওয়ার জন্য। জিয়াউর রহমান তা এনে দিয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘২৩ নভেম্বর এ দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়, তখন একটি স্বাধীন জাতির স্বাধীনভাবে বিকশিত লাভের যে আশা-আকাঙ্ক্ষা, তা হতাশায় নিমজ্জিত হয়ে যায়। তখন মানুষ মারত্মক অরাজকতায় পড়ে যায়। সবখানে শঙ্কা। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তার মুক্তির মধ্য দিয়ে সারা জাতি আবার নতুন করে পথের দিশা পায়।