জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা, বক্তব্য রাখছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা, বক্তব্য রাখছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়া দিগন্ত

গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। সমবায় দিবসে এবারের প্রতিপাদ্য ‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ।

Advertisement

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিশেষ বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির (ভারপ্রাপ্ত) মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: নুরুল করিম ভূঁইয়া, অতিরিক্তি জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠ করার মাধমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগকে আরো কার্যকর ও গতিশীল করতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে সমবায় আন্দোলনের গুরুত্ব ও সমবায় সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ ছোলায়মান আলম, খায়রুল আহসান মিন্টু ও আশরাফী হাবিবুল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক মাস্টার হোসেন মোহাম্মদ আরমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলা শাখার আহ্বায়ক অনিল লিও কস্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, স্থানীয় সমবায়ী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে সমবায়ে বিশেষ অবদানের জন্য উপজেলা পর্যায়ের পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও তিনজন শ্রেষ্ঠ সমবায়ীকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। পরে বাউল সঙ্গীত ও বিশেষ নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।