লোড হচ্ছে...
সনাতন পদ্ধতিতে স্ট্যাম্প শুল্ক আদায়ের প্রক্রিয়াটি কেবল অত্যন্ত সময়সাপেক্ষ ও জটিলই নয়, বরং এটি সাধারণ নাগরিকদের জন্যও নানা ভোগান্তির কারণ। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, জাল স্ট্যাম্পের রমরমা চক্রের কারণে প্রতি বছর সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এ ছাড়াও স্ট্যাম্প ছাপানো, আন্তর্জাতিক বাজার থেকে কাগজ আমদানি, দেশজুড়ে সংরক্ষণ এবং নিরাপদ পরিবহনে সরকারের বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয়।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার তিনবার বন্ধ হয়েছে। উন্মুক্ত হওয়ার পর চতুর্থবার বন্ধ হোক- তা আমরা চাই না। এটি দেশের জন্য অপমানজনক। মালয়েশিয়ার ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা সিন্ডিকেট এখনো সচল আছে। ভেতরের রূহ ঠিক আছে শুধু বাইরের চাদর বদলানো হয়েছে। একদল গেছে, আরেক দল দায়িত্ব নিয়েছে- তাদের বোঝাপড়া আছে। এই সিন্ডিকেটে আমার ভাই থাকলে তাকেও বের করে দেন। আমরা কোনো সিন্ডিকেট চাই না।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাচ্ছিলাম। বিশেষ করে ছোট জমিদাতা ও গ্রহীতাদের কাছ থেকে এ ধরনের অভিযোগ বেশি আসছিল। তাই বিষয়টি সরেজমিনে দেখতে অফিসে এসেছি।’
১৭ সেপ্টেম্বর, ২০২৬

দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মো: আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এ অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

নারী নির্যাতন মামলার আসামি মো: রুবেলকে আদালতে হাজির করার জন্য আনা হয়েছিল। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ছেলের সাথে দেখা করিয়ে দেয়ার কথা বলে ২০১০ সালের ১২ মে তাকে সিলেটে নিয়ে আসেন নাজমুল। পরদিন দুপুরে নাজমুল ও তার বন্ধু সুজন সাথীকে জাফলংয়ের সোনাটিলা ফরেস্ট এলাকার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে হত্যা করা হয়।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ওসি আল মামুন উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার নগরীর চব্বিশ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কাওসার হোসেন জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

পোস্টের শেষে আজহারী লিখেছেন, ‘দুনিয়ার সকল দাঈদের আল্লাহ তাআলা নিরাপদে রাখুন।’
১৭ সেপ্টেম্বর, ২০২৬

হত্যার শিকার আজিজুল মিয়া ছিলেন পঞ্চায়েত শালিস বিচারক। ২০১৩ সালে একটি বিচার শালিসকে কেন্দ্র করে আসামি পক্ষ অসন্তুষ্ট হয়ে আজিজুল মিয়ার ওপর সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে তাকে হত্যা করে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিষয়টি জানিয়ে নিজের ফেসবুক পেজে ড. জাকির নায়েকের সাথে একটি ছবি প্রকাশ করেন শায়খ আহমাদুল্লাহ। ছবিতে দুজনকে পাশাপাশি বসা অবস্থায় দেখা যায়। শায়খ আহমাদুল্লাহর হাতে থাকা বইটি তিনি ড. জাকির নায়েকের হাতে তুলে দিচ্ছেন।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

মেনজিসের কার্যক্রম বাংলাদেশের বৃহত্তর অর্থনীতি ও সরবরাহ শৃঙ্খলের মাধ্যমে আরো সাড়ে চার হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজি ও অজ্ঞাত পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

অনিয়ম নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪১ ও ৪২ ধারার লঙ্ঘন হওয়ায় এসিআই গ্রুপ, বাংলাদেশ লিমিটেডকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে চারজন মাদক কারবারি, ছিনতাই মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি ও অন্য মামলায় তিনজনসহ আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূল করতে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান থাকবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

২০০৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই জানান দিয়েছিলেন তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছেন। তখন থেকেই দেশে গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়। ১৬ বছরের নৈরাজ্যের পর গণঅভ্যুত্থানে গণতন্ত্র ফিরেছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

১ অক্টোবর ২০২৬ থেকে সব বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে প্রদান করতে হবে। একইসাথে এ তারিখ থেকে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ২৪ নভেম্বর ২০২৫ তারিখের সার্কুলারে বর্ণিত নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

দুপুরে দহকোলা মাঠে ধানক্ষেতে সার দেয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক রওশন আলী (৫০)। এ সময় আরো দু’জন আহত হন।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

আবুল খায়ের গ্রুপের উদ্যোগ ফরিদপুর ও কুষ্টিয়ায় বন্ধ থাকা চারটি পাটকল চালু করেছে আবুল খায়ের গ্রুপ। এসব কারখানায় প্রায় ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে...
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ম্যাচের শুরু থেকেই চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের খেলোয়াড়রা আক্রমণাত্মক আচরণ করছিলেন এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করছিলেন। তবে আমরা সেটাকে ম্যাচেরই একটি অংশ হিসেবে ধরে নিয়েছিলাম।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় ‘অব্যাহত প্রাণহানির’ কারণে আয়ারল্যান্ড এই সিদ্ধান্ত নিয়েছে। একই কারণে প্রতিযোগিতাটি সম্প্রচার না করার সিদ্ধান্তও নেয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


