
ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজিচালক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইছাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আখি (৩০), একই গ্রামের মো: জসিমের ছেলে জাকারিয়া (১২) ও সিএনজিচালক টাঙ্গাইল সদর থানার চর খিদির গ্রামের জুয়েল (৪০)।
পুলিশের জানায়, নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজি ও অজ্ঞাত পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ইলিয়াস ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। লাশ হাসপাতালে রয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালক ও দু’জন আরোহী রয়েছেন।








