
বরিশালে জুলাই আন্দোলনে হামলা মামলায় কাওসার হোসেন শিপন নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
গ্রেফতার কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি। তিনি বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত।
ওসি আল মামুন উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার নগরীর চব্বিশ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কাওসার হোসেন জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।







