লোড হচ্ছে...
১৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সাভারের বাসা থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন পারভেজ বিশ্বাস (৩৪)। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ওভারব্রিজের নিচ দিয়ে ফেরার পথে এক নারী তার কাছে লিফট চান।
১১ দিন আগে

১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদ এহসানকে তার বাঁশখালীর পুঁইছড়ি প্রেমবাজারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এসআরবি পরিচয়ে তুলে নিয়ে যায় চার ব্যক্তি।
১১ দিন আগে

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে ব্যবসায়ী এহছানকে অপহরণ করা হয়। সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন এসআরবি পোশাক পরে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়া হয়।
১১ দিন আগে

সিলেটে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় অভিযুক্ত ছাব্বির আহমদকে (২৩) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। একই সময় ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে

রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মিথ্যা পরিচয় ব্যবহার করে একজন ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার দুইদিন পরও কোনো খোঁজ না মেলায় তার পরিবার ও এলাকাবাসীর মাঝে উদ্বেগ, উৎকন্ঠা সৃষ্টি হয়েছে। তারা তাদের স্বজনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
১৩ দিন আগে

অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও পরদিন আরো একজনের লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়।
১৪ দিন আগে

অভিযোগে বলা হয়, বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিট থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে শাহিন, পিয়াস, ছোট শাহিন, মোরশেদ, ফারুক ও মাহিনসহ অজ্ঞাতনামা আরো তিন থেকে চারজন কারখানায় প্রবেশ করেন। তারা কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন এবং ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
১৯ দিন আগে

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় মেট্রোরেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত আনসার সদস্য মো: শাহিন মিয়া লক্ষ্য করেন, এক ব্যক্তি নয় মাস বয়সী এক ক্রন্দনরত শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে তড়িঘড়ি করে প্ল্যাটফর্মে নামছেন।
১৯ দিন আগে

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো: সাগর হোসেন (৩২) নামের এক পোশাক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের পর অন্তত ছয় ঘণ্টা আটকে রেখে ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময়...
২০ দিন আগে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর চার বছরের শিশু মো: ওমাইরের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
২১ দিন আগে

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, এসআরবি গ্রেফতার চারজনকে থানায় হস্তান্তর করেছে। অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী তারিখে রিমান্ড শুনানি হবে।
২৫ দিন আগে

রোববার (৪ অক্টোবর) দুপুরে আকছিনা-কুল্লাবাড়ি মডার্ণ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে স্কুলের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।
২৮ দিন আগে

অভিযোগে মো: আশাদুজ্জামান নুর রাছেল বলেন, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রামশহর পূর্বপাড়ায় নিজ বাসা থেকে রিয়ান ও রনি স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
৩ অক্টোবর, ২০২৬

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বংশাল থানা পুলিশ জানিয়েছে, জিসানকে উদ্ধারের পর তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে জিসানের বাবার ইমুতে অপরিচিত ব্যক্তিরা এখনো ফোন করে টাকা দাবি করছে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

পরিবারের অভিযোগ জিসানকে রাস্তা থেকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এর আগে রোববার রাত সাড় ১১টার দিকে এই অপহরণের ঘটনা ঘটে।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

গত দুই দিনে ২১ জন জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন ওই জেলে-মহাজনরা।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে হারিয়ে যাওয়া শিশুদের জন্য ২০২৩ সালে নিখোঁজ জিডি হয়েছে ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

নদস্যু মজনু বাহিনী শনিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাগর-সংলগ্ন সুন্দরবনের নারিকেলবাড়ীয়া ও কালামেয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা করে তিন জেলেকে তুলে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছেন রিপন (২৬) ফরিদ (৩০) অপর জেলের নাম জানা যায়নি। এদের বাড়ি কয়রা ও শরণখোলা এলাকায়।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

হাফেজ মো: তাহসীন মাদরাসায় যাচ্ছিল। ফাতেমা মতিন মহিলা কলেজের পূর্ব পাশের খালপাড় সড়কে পৌঁছালে একটি নোহা মাইক্রোবাসে থাকা তিনজন মুখোশধারী যুবক তাকে থামায়।
২৫ সেপ্টেম্বর, ২০২৬


