লোড হচ্ছে...
নবায়নযোগ্য জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর এবং মানবসম্পদ উন্নয়নও দুই প্রধানমন্ত্রীর আলোচনায় স্থান পাবে। দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, জ্বালানি সঙ্কট মোকাবেলায় সহযোগিতা এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করবে। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে নতুন সহযোগিতা কাঠামো, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে আরো এগিয়ে নেয়াই এ সফরের লক্ষ্য।
৪ দিন আগে

মালয়েশিয়া বাংলাদেশী কর্মীদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এবং শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা গন্তব্য। এর পাশাপাশি দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের এক নীরব বিপ্লব ঘটেছে, যা চীনের পোশাক বাজারকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
৬ দিন আগে

অজয় বাঙ্গা বলেন, ‘ভবিষ্যতের উন্নয়ন নির্ভর করবে সরকারি অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ, জনহিতকর উদ্যোগ এবং প্রযুক্তিকে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর। যেসব দেশে বিনিয়োগের ঝুঁকি বেশি এবং বাজার এখনো পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি, সেখানে সরকারি ও স্বল্পসুদের উন্নয়ন অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনীতি শক্তিশালী হওয়ার সাথে সাথে বেসরকারি বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে হবে।’
১২ দিন আগে

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের শ্রমবাজারে টিকে থাকতে ডিজিটাল সাক্ষরতা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, কারিগরি জ্ঞান এবং নতুন দক্ষতা শেখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শুধু উচ্চশিক্ষার সনদ নয়, বাস্তব কাজের উপযোগী দক্ষতাই চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
১২ দিন আগে

সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। অনিয়মিত অভিবাসন রোধ ও অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং অ্যাজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।’
১৬ দিন আগে

শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
২৪ দিন আগে

বাংলাদেশের বন্ধ শ্রমবাজারটি দীর্ঘদিন না খোলার পেছনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লোকজনের পালিয়ে আসাসহ অবৈধ বাংলাদেশীদের জালজালিয়াতি আর নানা অপরাধমূলক কর্মকাণ্ডই দায়ী বলে মনে করছে সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

একত্রিত প্রচেষ্টায় দেশের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বায়রার সদস্যরা।
২১ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার তিনবার বন্ধ হয়েছে। উন্মুক্ত হওয়ার পর চতুর্থবার বন্ধ হোক- তা আমরা চাই না। এটি দেশের জন্য অপমানজনক। মালয়েশিয়ার ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা সিন্ডিকেট এখনো সচল আছে। ভেতরের রূহ ঠিক আছে শুধু বাইরের চাদর বদলানো হয়েছে। একদল গেছে, আরেক দল দায়িত্ব নিয়েছে- তাদের বোঝাপড়া আছে। এই সিন্ডিকেটে আমার ভাই থাকলে তাকেও বের করে দেন। আমরা কোনো সিন্ডিকেট চাই না।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


