লোড হচ্ছে...
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে জজ কোর্টের অ্যাডভোকেট নুরুল ইসলাম এ নোটিশ পাঠান।
২৩ এপ্রিল, ২০২৬
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও সাফল্যের জন্য দোয়া করেন। তিনি কেন্দ্র সচিবদের সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
২৩ এপ্রিল, ২০২৬
দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার (৬২)। বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে বাতিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে।
২২ এপ্রিল, ২০২৬
পরিবারকে স্বাবলম্বী করতে এবং সকলের মুখে হাসি ফুটাতে ৩০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস- বিগত ২৭ বছর ধরেই তিনি ছিলেন পরিবারের কাছে নিখোঁজ। এরমধ্যে ১৫ বছর কেটেছে মালয়েশিয়ার গভীর জঙ্গলে।
২১ এপ্রিল, ২০২৬
সরকারের সঙ্গে দেশের প্রভাবশালী শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কোনো ধরনের সমঝোতা হয়েছে কি না, সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন...
২১ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির মান্যবর রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (২১...
২১ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত।
২১ এপ্রিল, ২০২৬
সরকারের অনেক উন্নয়ন পরিকল্পনা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হামের মতো ব্যাধির চিকিৎসার জন্য এই হাসপাতালে কোনো আইসিইউর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সরকারের অনেক কিছু কিতাবে ও খাতায় আছে, কিন্তু আমরা সেগুলো বাস্তবে দেখতে চাই। জরুরি অবস্থা কখনো নোটিশ দিয়ে আসে না, কিন্তু সরকারের প্রস্তুতি দেখে মনে হয় তারা নির্বিকার।
১৮ এপ্রিল, ২০২৬
গণভোটকে ঘিরে ‘প্রতারণা ও ধোঁকাবাজির রাজনীতি’ চালানো হচ্ছে বলে অভিযোগ করে তা প্রত্যাখ্যান ও ঘৃণা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,...
১৭ এপ্রিল, ২০২৬
সাম্প্রতিক নির্বাচনে ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’ পূরণ হয়নি এবং এতে ব্যাপক হারে কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১৭ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে...
১৩ এপ্রিল, ২০২৬
দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এ আন্দোলনকে ধীরে ধীরে সফলতার দিকে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য। সরকারের দ্বৈত নীতির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, একসময় গণভোট হারাম, আবার অন্য সময় অর্ধেক হালাল। আমরা এটি পার্লামেন্টে বলেছি। আপনারা দেখেছেন আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরাও সমানতালে চালিয়েছি। আলহামদুলিল্লাহ, সুযোগ পাই বা না পাই, আমরা কণ্ঠ বন্ধ করিনি। কারণ, জনগণ আমাদের তাদের অধিকারের পক্ষে কথা বলতেই সেখানে পাঠিয়েছে। মুখ বন্ধ করে বসে থাকার জন্য নয়, বরং তাদের অধিকার আদায়ের দাবি জানানোর জন্য পাঠিয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
বিএনপি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১২ এপ্রিল, ২০২৬
জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করেছে। ফলে জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় দেওয়া হবে না। সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে।’
১১ এপ্রিল, ২০২৬
শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ মৌলিক অধিকার নিশ্চিত করা শুধু মালিকদের দায়িত্ব নয়, বরং রাষ্ট্রকে এখানে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ...
১১ এপ্রিল, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশের বাস্তবতায় জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’ একই সঙ্গে ব্লু ইকোনমি, কৃষি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
১১ এপ্রিল, ২০২৬
মিডিয়ায় নিজের বক্তব্য বিকৃত করার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
১০ এপ্রিল, ২০২৬
বিএনপি জনগণকে প্রতারণা করে এখন একই ধরনের ফ্যাসিবাদী পথে এগোচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
৯ এপ্রিল, ২০২৬
ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। নিহত শাহ আলম সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি ছিলেন। গত ১ এপ্রিল স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ফুজাইরার দিব্বা এলাকায় এ ঘটনা ঘটে। সে সময় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর সৃষ্ট ধ্বংসাবশেষ তার ওপর পড়ে তিনি নিহত হন
৯ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতের আমিরের ক্ষেত্রে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে। সংসদে কথা বলার সুযোগ পেয়ে তিনি বলেন, তাঁর আগে যে সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, তিনি অনেক মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এ কথা বলার কিছুক্ষণ পরই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এ সময় স্পিকার বলেন, কোনো সংসদ সদস্য মিথ্যা তথ্য দিয়েছেন কি না সেটি তিনি নিজেই দেখবেন। পরে জামায়াত আমিরকে আর বক্তব্য চালিয়ে যেতে দেওয়া হয়নি। ঘটনাটি নিয়ে সংসদে সাময়িক উত্তেজনা তৈরি হয়।
৭ এপ্রিল, ২০২৬

