মির্জাপুর উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারি
মির্জাপুর উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারি। নয়া দিগন্ত
ads

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা আমির ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার আল ইমাম সেন্টারে আয়োজিত দলীয় সভায় এই নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে মুফতি আবুল কাশেম মৃধা উপজেলা আমির ও জাহাঙ্গীর আলম শাহজাহান সেক্রেটারি নির্বাচিত হন।

দায়িত্বশীল নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য আহসান হাবীব মাসুদ, জেলা জামায়াতের সেক্রেটারি হুমায়ুন কবীর, শিক্ষাবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমির ইয়াহইয়া খান মারুফ।

অনুষ্ঠানে রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে মুফতি মাওলানা আবুল কাশেম মৃধা আমির নির্বাচিত হন। পরে জাহাঙ্গীর আলম শাহজাহানকে উপজেলা সেক্রেটারি মনোনীত করা হয়।