কাউখালী উপজেলা জামায়াতের কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান
কাউখালী উপজেলা জামায়াতের কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুরের কাউখালী উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলা জামায়াতের কার্যালয়ে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে উপজেলা আমির হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যাপক হুমায়ুন কবির এবং সেক্রেটারি হিসেবে শপথ গ্রহণ করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। নবগঠিত কমিটির উপজেলা আমির অধ্যাপক হুমায়ুন কবিরকে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুর রব।

এছাড়া অফিস বিভাগের দায়িত্বে মো: জামিনুল হক জামিল ও অর্থ বিভাগের দায়িত্বে মো: কামরুল ইসলামসহ মোট ১০টি বিভাগের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাত সদস্যবিশিষ্ট নারী শূরা সদস্য ও আট সদস্যবিশিষ্ট কর্মপরিষদ কমিটিও গঠন করা হয়েছে। এদের শপথ বাক্য পাঠ করান নবগঠিত আমির অধ্যাপক হুমায়ুন কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জহিরুল হক ও সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক।

এ সময় কাউখালী উপজেলার রুকন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।