
ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে হামলা ও আগুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান।
আজ রোববার (২২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এই নিন্দা জানান।
পোস্টে ডা: শফিকুর রহমান এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করে এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের দায়ী করেন।
তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
একই সাথে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন জামায়াত আমির।
উল্লেখ শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডাকসু ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়িতে তার মা-বাবা অবস্থান করছিলেন। পরবর্তীতে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এই ঘটনায় জননিরাপত্তায় রাতের টহল পুলিশের ভুমিকায় জনমনে প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









