বাংলাদেশ জামায়াতে ইসলামী, নবনির্বাচিত আমির, নবনির্বাচিত আমিরদের শপথ গ্রহণ, দিনাজপুর জেলা জামায়াত
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আমিররা। নয়া দিগন্ত
ads

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অধীন ১৪টি সাংগঠনিক থানার নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে এ শপথ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন জেলা আমির মুহাদ্দিস ডক্টর এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আফতাব উদ্দিন মোল্লা বলেন, ‘দিনাজপুর জেলা জামায়াত বাংলাদেশের অন্যতম একটি সাংগঠনিক শাখা। এ শাখার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। নবনির্বাচিত আমিরদের সংগঠনের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রীয় সংগঠনের প্রতিটি সার্কুলার যথাযথভাবে অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে। একই সাথে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম, জেলা সেক্রেটারি মো: রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মো: সাইদুল ইসলাম সৈকতসহ জেলা কর্মপরিষদের সদস্যরা।

শপথ গ্রহণকারী নবনির্বাচিত আমিররা হলেন দিনাজপুর শহরের হাফেজ মাওলানা মাছুম তারিফ, দিনাজপুর সদর উপজেলার মাওলানা নুরুল্লাহ সরকার, বিরলের হাফেজ মাওলানা আব্দুর রশিদ, বোচাগঞ্জের মো: মাহবুব আলম, কাহারোলের মাওলানা তরিকুল ইসলাম, বীরগঞ্জের মো: মঞ্জুরুল ইসলাম, খানসামার মো: সামিউল ইসলাম, চিরিরবন্দরের প্রভাষক মো: রাশেদুল হক, পার্বতীপুরের মো: ইউসুফ আলী, ফুলবাড়ীর মাওলানা মো: জয়নাল আবেদিন, বিরামপুরের মাওলানা মো: আবু হানিফ, নবাবগঞ্জের মাওলানা মো: আবুল কাসেম, হাকিমপুরের মাওলানা আমিনুল ইসলাম ও ঘোড়াঘাটের মাওলানা মো: রেজাউল করিম।