লোড হচ্ছে...
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
৩ অক্টোবর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
৩ অক্টোবর, ২০২৬

বুধবারের ওই নাটকীয় ঘটনায় যাত্রীদের চেষ্টায় বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা পায় বিমানটি। পরে সৌদি আরবে জরুরি অবতরণ করে। বিমানের অধিকাংশ যাত্রী ছিলেন ইসরাইলি নাগরিক। একটি বিকল্প ফ্লাইটে তাদের ইসরাইলে ফিরিয়ে নেয়া হয়। পৌঁছানোর পর তাদের বীরের মতো স্বাগত জানানো হয়।
২ অক্টোবর, ২০২৬

দিনিপ্রো নদীর ওপর নির্মিত সাদার্ন ব্রিজে দুই দফা রুশ হামলা চালানো হয়। এটি ইউক্রেনের রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ পথ।
২ অক্টোবর, ২০২৬

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭২ হাজার ২১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।
২ অক্টোবর, ২০২৬

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলায় ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ ঘটনার নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। তবে হাউছিরা এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
২ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের রাজধানী সানা এবং সাদাহ, তাইজ ও আমরান প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১ অক্টোবর) ইয়েমেনের হাউছি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।
২ অক্টোবর, ২০২৬

পাকিস্তান সীমান্তবর্তী রাস্ক শহরের কাছে একটি তল্লাশি চৌকিতে হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর কমপক্ষে এক সদস্য নিহত হয়েছেন।
২ অক্টোবর, ২০২৬

মিডের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান বলেন, ‘সাংবাদিকদের ওপর নির্যাতন মুক্ত গণমাধ্যম ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর প্রত্যক্ষ আঘাত। প্রতিটি ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ করে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।’
২ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে উপজেলার ৪৮টি বিদ্যালয়ে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
২ অক্টোবর, ২০২৬

নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম বলেন, নিজ নিজ জেলায় প্রতিনিধিরাই নয়া দিগন্তের অভিভাবক। এই দায়িত্বের গুরুত্ব উপলব্ধি করে তাদের নিজ নিজ এলাকায় আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
১ অক্টোবর, ২০২৬

২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ওই মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মাবলম্বীদের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইসকনপন্থীদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতনী নিহত হন।
১ অক্টোবর, ২০২৬

তিনি বলেন, ‘আর যে মাস্তান আর চাঁদাবাজরা আমার শিশুর অধিকার, আমার মায়ের জাতির উপরে আঘাত করেছে, এদেরকে কঠিন শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর যদি সেটা করতে না পারেন, আপনারা বিদায়ের রাস্তা খুঁজুন।’
১ অক্টোবর, ২০২৬

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে স্ত্রীর কবর জিয়ারত করেছেন মাহাথির মোহাম্মদ।
১ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবরে গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের হামলায় ৭৪ হাজার ৪০ ফিলিস্তিনি নিহত এবং আরো এক লাখ ৭৫ হাজার ১৬৮ জন আহত হয়েছেন।
১ অক্টোবর, ২০২৬

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী জনতাবদ্ধ হয়ে বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো: পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
১ অক্টোবর, ২০২৬

রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে তিনি ওই সমিতির সভাপতি ছিলেন। সে সময় সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গাটি বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে করা আবেদনে সভাপতি হিসেবে তার স্বাক্ষর ছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।
১ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
১ অক্টোবর, ২০২৬

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ২৬৩ সাংবাদিক নিহত হয়েছেন।
১ অক্টোবর, ২০২৬


