
সৌদি আরবের বিরুদ্ধে হাউছিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন সৌদি ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা।
আল জাজিরা সোমবার (২ নভেম্বর) জানায়, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ফোনে দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী কাং শিন চুলকে নিয়োগের জন্য অভিনন্দন জানান। এ সময় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে খালিদ বিন সালমান বলেন, ‘আমরা আমাদের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেছি। একই সাথে সৌদি আরবের বিরুদ্ধে হাউছিদের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছি।’
এর আগে অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রীদের সাথে পৃথক ফোনালাপেও ‘আঞ্চলিক নিরাপত্তা’ নিয়ে আলোচনা করার কথা জানিয়েছিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী।
এখানে উল্লেখ্য আরবি হাউছি শব্দটি ইংরেজিতে হুথি রূপ ধারণ করছে। মূল অনুসরণের জন্য হাউছি নামটিই অধিকতর ঠিক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








