
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অক্টোবরে ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা। সেপ্টেম্বরে এ ধরনের সহিংসতার ঘটনা ছিল ২ হাজার ৫১টি। সে হিসাবে এক মাসের ব্যবধানে হামলার সংখ্যা বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ।
আল জাজিরা মঙ্গলবার (২ নভেম্বর) জানায়, ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন এ তথ্য প্রকাশ করেছে। কমিশনের হিসাবে, অক্টোবরে ইসরাইলি সেনারা ১ হাজার ৭৬৪টি এবং বসতি স্থাপনকারীরা ১ হাজার ৩৬৯টি হামলা চালিয়েছে।
শুধু বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যাই এক মাসে দ্বিগুণের বেশি বেড়েছে। সেপ্টেম্বরে তাদের হামলার সংখ্যা ছিল ৬৪৭টি। অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের মৌসুমকে কেন্দ্র করে বসতি স্থাপনকারীরা বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হামলা চালায়। এসব হামলার অনেক ক্ষেত্রেই ইসরাইলি সেনাদের সুরক্ষা ছিল, আবার কোথাও কোথাও সেনারাও সরাসরি এতে অংশ নেয়।
কমিশনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে রামাল্লা ও আল-বিরেহ এলাকায়। সেখানে হামলার সংখ্যা ৭০৪। এরপর রয়েছে নাবলুসে ৬৩৬, হেবরনে ৫৬৮, জেনিনে ২২৪, পূর্ব জেরুজালেমে ২১৯, সালফিতে ২১৭ এবং বেথলেহেমে ১৯৮টি হামলার ঘটনা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








