লোড হচ্ছে...
উপকূলীয় সাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান ঘিরে আগে থেকেই এক ধরনের যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল। ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আরেক দফা পরোক্ষ আলোচনা শেষেও অবস্থার আশানুরূপ অগ্রগতি হয়নি। তার সাথে যুক্ত হয়েছে—সর্বশেষ পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধের ডামাডোল। এর ফলে পুরো এশিয়া মহাদেশই যেন আকস্মিকভাবে এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্বনেতারা নিজ-নিজ জায়গা থেকে সোচ্চার হলেও পরিস্থিতি মোটেও ইতিবাচক নয় এই মুহুর্তে।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পাকিস্তান টিভি জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী গত কয়েক ঘণ্টায় তালেবানের বেশ কয়েকটি ঘাঁটি "ধ্বংস" করেছে। এই হামলায় অনেক আফগান তালেবান জঙ্গি নিহত হয়েছে অথবা তাদের পোস্ট ছেড়ে পালিয়ে গেছে।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা রাতারাতি নাটকীয় মোড় নিয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান বিমানবাহিনী নানগারহার প্রদেশে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে এবং একটি প্রধান অস্ত্রাগার ধ্বংস করেছে। শুক্রবার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বিনা উসকানিতে পাকিস্তানি অবস্থানে হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আফগান তালেবান সরকারের অন্তত ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০-এর বেশি আহত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সীমান্তে পাকিস্তানের...
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, আফগানিস্তান সীমান্তে তাদের বিমান হামলায় অন্তত ৭০ জন যোদ্ধা নিহত হয়েছেন। তবে কাবুল এই দাবি অস্বীকার করেছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই পাল্টাপাল্টি দাবি উঠল। পাকিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী রবিবার সন্ধ্যায় জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, হামলায় অন্তত ৭০ বিদ্রোহী নিহত হয়েছে, যদিও এর কোনো প্রমাণ তিনি দেননি। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে নিহতের সংখ্যা বেড়ে ৮০ হয়েছে, তবে এর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাউদ গ্রামে জামায়াতের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়...
২২ ফেব্রুয়ারি, ২০২৬
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিষিধ সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা নাগাদ উপজেলার পত্তাশী ইউনিয়নের...
২২ ফেব্রুয়ারি, ২০২৬
রোববার ভোরে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, সীমান্ত প্রদেশ নানগারহার ও পাকতিকায় "একটি ধর্মীয় স্কুল ও বসতবাড়িতে হামলা চালানো হয়েছে", যার ফলে "নারী ও শিশুসহ বহু মানুষ হতাহত হয়েছে।" আফগান সূত্র আল জাজিরাকে জানিয়েছে, নানগারহারে অন্তত ১৭ জন নিহত হয়েছে, তবে পাকতিকার হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।
২২ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি বোমা হামলা এবং পুলিশ ও বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১২ জন মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের অশান্ত বাজাউর জেলায় এক হামলায় ১১ জন নিরাপত্তাকর্মী এবং একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু সুফিয়ানের ওপর হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।...
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জামায়াত-এনসিপি সমর্থকদের ওপর বিএনপির সন্ত্রাসী বাহিনীর নৃশংস হামলার ঘটনায় আমরা গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পরিকল্পিত এই হামলায় হাসান জিহাদী, তানজিম...
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর নাইজেরিয়ার তিনটি গ্রামে মোটরসাইকেলে এসে বন্দুকধারীদের চালানো ভয়াবহ হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে, হামলাকারীরা বেশ কিছু মানুষকে অপহরণও করেছে। নাইজার রাজ্যের বোরগু এলাকায় গত শনিবার এই হামলার ঘটনা ঘটে। উত্তর নাইজেরিয়ায় বর্তমানে আইএসআইএল (আইএস) সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী এবং মুক্তিপণ আদায়কারী ডাকাত দলগুলোর দৌরাত্ম্যে যে জটিল নিরাপত্তা সংকট চলছে, এই হামলা তারই অংশ।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালীর হাতিয়ায় গত চার দিনে ৫ শতাধিক বাড়ি, দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ তুলেছেন নবনির্বাচিত এমপি আবদুল হান্নান মাসউদ। তিনি দাবি করেছেন, একই সময়ে দুজন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ই–মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি দেওয়া হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৯ ফেব্রুয়ারি, ২০২৬
দায়িত্ব পালনে গাফলতি বা অতিরিক্ত বাড়াবাড়ির অভিযোগ পুলিশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এ জন্য সুশীল সমাজ, সাংবাদিকসহ নানা জায়গা থেকে পুলিশকে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়। কিন্তু তাদের বিরুদ্ধে বিভাগীয় বা আইনি তেমন কোনো পদক্ষেপই দেখা যায় নি। তাই প্রশ্ন আসছে পুলিশ সদস্যরা কি বারবারই পার পেয়ে যাবে? পরিবর্তিত বাংলাদেশে পুলিশ বিভাগে কোনো গুণগত পরিবর্তন এসেছে কিনা, এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। উঠে এসেছে বহুল প্রতীক্ষিত পুলিশ সংস্কারের বিষয়টিও।
৮ ফেব্রুয়ারি, ২০২৬
শুক্রবার রাজধানীর শাহবাগ এলাকায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিনা উস্কানিতে পুলিশি হামলা- নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিইউজে...
৮ ফেব্রুয়ারি, ২০২৬
শুক্রবার ইসলামাবাদের একটি ইমামবারগাতে (শিয়া মসজিদ) আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানকার এক মুসল্লি সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে জানান, নামাজ শুরু হওয়ার ঠিক পরপরই একটি ‘অত্যন্ত শক্তিশালী’ বিস্ফোরণে পুরো ভবন কেঁপে ওঠে। এই । পুলিশের একটি সূত্র জানায়, এতে আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।
৭ ফেব্রুয়ারি, ২০২৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিস্ফোরণে...
৬ ফেব্রুয়ারি, ২০২৬
পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর চালানো সর্বশেষ হামলায় দুইজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (SOUTHCOM), যা লাতিন আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রমের তদারকি করে, বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
৬ ফেব্রুয়ারি, ২০২৬
নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় কোয়ারা ও উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে পৃথক বন্দুকধারী হামলায় প্রায় ২০০ জন নিহত হয়েছেন। বুধবার কর্মকর্তারা ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানান। এদিকে নিহতদের দাফন কার্যক্রম চলার পাশাপাশি হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে।
৫ ফেব্রুয়ারি, ২০২৬

