গাজা, ইসরাইলি ড্রোন হামলা, ফিলিস্তিনি নিহত,  আল-শাতি শরণার্থীশিবির,
গাজায় ইসরাইলি সেনা দলের টহল। সংগৃহীত
ads

 

 

গাজা সিটিতে পৃথক দুটি ড্রোন হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। আল-শিফা হাসপাতাল এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে আল-শাতি শরণার্থীশিবিরে একদল মানুষের ওপর হামলা চালায় ইসরাইলি ড্রোন। এতে তিনজন নিহত হন। এর আগে বুধবার রাতে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় আরেকটি হামলায় নিহত হন আরো তিনজন। আল-শিফা হাসপাতাল এ তথ্য জানায়।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের লঙ্ঘনের সর্বশেষ ঘটনা এসব হামলা।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার ইসরাইলের আগের কয়েকটি হামলায় আরো সাত ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন উত্তর গাজা গভর্নরেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ, তার স্ত্রী এবং তাদের দুই কিশোরী মেয়ে। ভোরে আল-শাতি শরণার্থীশিবিরে তাদের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।

গাজার সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার জানায়, তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের ৬ হাজার ৪০৫টি ঘটনা নথিভুক্ত করেছে। এসব ঘটনায় ১ হাজার ৬৯০ ফিলিস্তিনি নিহত, ৬ হাজার ১২০ জন আহত এবং ২২৩ জনকে আটক করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। নিহত ও আহতদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র : আনাদুলু অ্যাজেন্স,