লোড হচ্ছে...
সারের কৃত্রিম সঙ্কট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব (মনোপলি) ঠেকাতে আগের নীতিমালায় সংশোধন করে সরকার। গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়।
৭ দিন আগে

অনুষ্ঠানে মন্ত্রী সাচিং প্রু এমপি জানান, ‘পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে দেশের মূল স্রোতধারার সাথে যুক্ত করার পাশাপাশি ওই অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান গণতান্ত্রিক সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাস্কফোর্সের কার্যক্রম গতিশীল করা ও সচল রাখার লক্ষ্যে সরকার দ্রুততম সময়ে চেয়ারম্যানের শূন্য পদ পূরণ করেছে।’
৭ দিন আগে

রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ পুরস্কার অর্জন একটি অনন্য স্বীকৃতি ‘
৭ দিন আগে

এ উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমান ধীরে ধীরে বোয়িং ও এয়ারবাস দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে একটি মিশ্র বহরের দিকে এগিয়ে যাবে। আগামী দশকে উড়োজাহাজের সক্ষমতা ও রুট নেটওয়ার্ক সম্প্রসারণের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
৭ দিন আগে

রোহিঙ্গা সঙ্কট শুধু বাংলাদেশের উদ্বেগের বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক মানবিক সঙ্কট। মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে।
৭ দিন আগে

বরগুনার তালতলী উপজেলা প্রশাসনে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (নাজির) মো: সোহাগ ইসলাম ছয় বছরেও বদলি হননি। প্রায় ছয় বছর ধরে একই পদে ও একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন তিনি।
৭ দিন আগে

বিশ্বব্যাংকের প্রতিবেদনে সংস্কারের সুপারিশ ছাড়াও বাস্তব করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে— সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাধীন একাধিক খাদ্যভিত্তিক ভর্তুকি কর্মসূচি একীভূত করা এবং ফ্যামিলি কার্ডের সাথে বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচি যথাযথভাবে সমন্বয় করা হলে অতিরিক্ত সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনা সম্ভব। মূলত ২০১৯-২০ সালের বিপর্যয়কর কোভিড মহামারীর সময় থেকেই বাংলাদেশে গরিবির হার বৃদ্ধির প্রবণতা শুরু হয়। আর্থিক খাতে সংস্কার ও শত ভাগ সুশাসন প্রতিষ্ঠা ছাড়া উত্তরণের কোনো উপায় নেই। এই বাস্তবতা সরকার যত দ্রুত অনুধাবন করবে দেশ ও জাতির জন্য ততই মঙ্গল।
৭ দিন আগে

তারেক রহমানের হাত ধরেই ঘুচবে রংপুরের সকল উন্নয়ন বঞ্চনা। এই ধারাবাহিকতা শুরু হলো। জাতীয়তাবাদী দলের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন কার্যক্রম তরান্বিত করার আহ্বান জানানো হচ্ছে।
৭ দিন আগে

বাংলাদেশের আন্তর্জাতিক প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুনাম রক্ষা করতে হলে কোনো তালি দেয়া সাময়িক পদক্ষেপ নয়; বরং প্রয়োজন আমূল প্রাতিষ্ঠানিক সংস্কার ও আধুনিক ব্যবস্থাপনা। আন্তর্জাতিক ফ্লাইট আসার সঠিক সময়ের সাথে ট্রলি মেলানো, লাগেজ কাটা ও চুরির জন্য দায়ী অসাধু সিন্ডিকেট নির্মূল করা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদের জন্য যুক্তিসঙ্গত বিকল্প পথ উন্মুক্ত রাখা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করা হতে পারে এ অচলাবস্থা দূরের একমাত্র পথ। দেশের প্রবাসী আয় এবং বিদেশী পর্যটকদের কাছে প্রথম ইম্প্রেশন হিসেবে এই বিমানবন্দরকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং যাত্রীবান্ধব সেন্টারের উপযোগী করতে প্রশাসনিক জবাবদিহি ও সদিচ্ছার কোনো বিকল্প নেই।
৭ দিন আগে

দরকার বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর একচেটিয়া আধিপত্য খর্ব করা। মুষ্টিমেয় করপোরেট গ্রুপের হাতে ভোজ্যতেল, চিনি বা ছোলার মতো জরুরি পণ্যের এলসি (LC) ও আমদানি সুবিধা সীমিত না রেখে, মাঝারি ও নতুন ব্যবসায়ীদের জন্য ঋণ ও লাইসেন্স প্রাপ্তি সহজ করা। দরকার প্রতিযোগিতা কমিশনকে (Competition Commission) শক্তিশালী করা : দেশে একটি প্রতিযোগিতা কমিশন আইন আছে। কিন্তু কার্যকারিতা নেই। এই কমিশনকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা হলে তা একচেটিয়া ব্যবসা বা বাজারে জোটবদ্ধ হয়ে দাম নির্ধারণের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি ব্যবস্থা নিতে পারবে। টিসিবির সংস্কার, বিকল্প বাজার শক্তি (Countervailing Force) গড়ে তোলা, যাতে সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ রাখা হবে। সিন্ডিকেট কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করলে, সরকার বাজারে কম দামে পণ্য ছেড়ে তাদের কারসাজি ব্যর্থ করে দিতে পারবে। একই সাথে বিশেষ ব্যবস্থা যেমন— সরকারি কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপন, আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস হওয়ার পর কোন আড়তে যাচ্ছে, তা ডিজিটাল ট্র্যাকিংয়ের আওতায় আনা, কৃষকরা যাতে সরাসরি পণ্য বাজারজাত করতে পারে সে জন্য কৃষি বাজারের মতো বাজার প্রতিষ্ঠা করে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য দূর করার মতো পদক্ষেপ অবিলম্বে বাস্তবায়ন করা।
৭ দিন আগে

দুদকের অনুসন্ধান ও পুলিশের তদন্তে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
৭ দিন আগে

বৈঠকে টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্ড প্রদানের ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দেয়া হয় এবং প্রকৃত প্রাপককে কার্ড প্রদানে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।
৮ দিন আগে

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশাচালকসহ আরো ৫ জন।
৭ দিন আগে

বিমানবন্দরে সিরিয়ার বিচারমন্ত্রী ড. মাজহার আল-ওয়াইসের সাথেও সাক্ষাৎ করেন বাংলাদেশের আইনমন্ত্রী। এ সময় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা মতবিনিময় করেন।
৮ দিন আগে

বুধবার (৭ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এম্প্লয়ার্সের (আইওই) প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
৮ দিন আগে

বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি খেলতে খেলতে বাড়ির সামনে রাস্তার উপর উঠে পরে। এ সময় গরুবোঝাই একটি নছিমন শিশু নূর ইসলামকে চাপা দেয়।
৮ দিন আগে

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছেন জেলা প্রশাসক।
৮ দিন আগে

মাধবদীর শিলমান্দি ইউনিয়নের আহমেদনগরে অবস্থিত স্কাইল্যান্ড অ্যান্ড ফ্যাম লিমিটেড ১০০ শতাংশ রফতানিমুখী পাট ও পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বলে জানান তিনি।
৮ দিন আগে

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ছয় থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও কারো মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি।
৮ দিন আগে

বুধবার বেলা ১১টার দিকে কৃষক রেজাউল করিম বাড়ির পাশের একটি পুকুরে মাছের খাবার দিতে যান। সেখানে টিনের ঘরের জালানা দিয়ে চাবি নেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৮ দিন আগে


