সশস্ত্র বাহিনী দিবস, প্রধানমন্ত্রী তারেক রহমান, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান, শিখা অনির্বাণে শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ। সংগৃহীত
ads

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান।

শনিবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার সাথে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান কুর্মিটোলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিন বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।

১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেন। প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ।

দিবসটি উপলক্ষে সেনানিবাস, নৌ-ঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।