প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশের আত্মমর্যাদা, অনুকরণীয় বাংলাদেশ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সশস্ত্র বাহিনী দিবস, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত
ads

বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধিতে ভূষিত মুক্তিযোদ্ধাদের অর্জনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। একটি জাতির ইতিহাসে এমন গৌরব এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।’

বিস্তারিত আসছে...