লোড হচ্ছে...
মরহুমার ছোট ছেলে মালেক আদনান জানাযা নামাজে ইমামতি করেন। এর আগে শুক্রবার রাতে টাঙ্গাইলের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
১০ অক্টোবর, ২০২৬

ভারতের রাজধানীতে লাগাতার রাজনৈতিক বিক্ষোভ এবং উত্তেজনা ঘিরে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ।
১০ অক্টোবর, ২০২৬

সন্ত্রাসীদের হামলায় স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
৯ অক্টোবর, ২০২৬

রাকসুর সহসাংকৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম, ছাত্রদল কর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
৯ অক্টোবর, ২০২৬

গত ৪ অক্টোবর রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রদল নেতাকর্মীরা। এ ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও আহত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, হামলায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী জড়িত ছিলেন। আহত সাংবাদিকরা বর্তমানে চিকিৎসাধীন।
৯ অক্টোবর, ২০২৬

গত তিন বছরে ইসরাইলি হামলায় ১৬টি স্যাটেলাইট টেলিভিশন অফিস, ১১টি রেডিও স্টেশন, ১২টি সংবাদপত্র ও ম্যাগাজিন অফিস, ২৩টি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান, ২৭টি ছাপাখানা এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট পাঁচটি ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনের কার্যালয় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
৭ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের মারধর ও হামলার ঘটনায় মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।
৬ অক্টোবর, ২০২৬

বর্তমানে সরকারি দল যেভাবে অসহিষ্ণু হয়ে ওঠেছে, অন্যদিকে বিরোধী দল কোনো সময় না দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এতে ফলাফল কোনদিকে গড়াবে তা বোধগম্য হচ্ছে না।
৬ অক্টোবর, ২০২৬

বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাট নিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই সশস্ত্র হামলায় দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময় ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এমনকি ঘটনার চিত্র ধারণ করার অপরাধে সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো জঘন্য হুমকি প্রদান করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।
৬ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মরত সাংবাদিকরা।
৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (শাবি প্রেসক্লাব)। একই সাথে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
৫ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা। চোখে কালো কাপড় বেঁধে ও হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ান তারা।
৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় যাতে নিরাপদে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ।
৫ অক্টোবর, ২০২৬

এ ধরনের হামলা কোনোভাবেই শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গণমাধ্যম রাষ্ট্রের আয়না— সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।
৫ অক্টোবর, ২০২৬

‘ভিডিও করিস তোরা, খাইয়া ফেলবো’ বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
৪ অক্টোবর, ২০২৬

দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের মাধ্যমে একক ও ঐক্যবদ্ধভাবে গঠিত দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ও সমর্থনে সাংবাদিক খাদেমুল ইসলামকে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।
৪ অক্টোবর, ২০২৬

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকরা জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে ভালো সাংবাদিকরা কাজের আগ্রহ হারিয়ে ফেলবেন এবং নতুন ভালো সাংবাদিক তৈরি হবে না।
৪ অক্টোবর, ২০২৬

সম্প্রতি এক শোকবার্তায় মন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদীর আকস্মিক মৃত্যু দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের সংবাদসেবাকে ডিজিটাল যুগে এগিয়ে নিতে এবং অনলাইন সাংবাদিকতার বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে।
৩ অক্টোবর, ২০২৬

তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমের অন্যতম পথিকৃৎ। দেশের গণমাধ্যমের বিকাশ ও আধুনিক অনলাইন সাংবাদিকতার প্রসারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
২ অক্টোবর, ২০২৬

দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
২ অক্টোবর, ২০২৬


