
স্থানীয় সাংবাদিকদের সাথে লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ সভা কক্ষে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফারজানা আখতারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ইফতেখার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক আজিনুর রহমান আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাফি, আব্দুল মান্নান, এ বি সিদ্দিক, এসডি দোহা, কামরান হাবিব প্রমুখ।
ব্যারিস্টার রাজিব বলেন, ‘সাংবাদিকদের একটা নীতিমালা থাকা দরকার। হাতে একটা মোবাইল থাকলেই তিনি এখন সাংবাদিক। এসব সাংবাদিকের কারণে সরকারি কর্মকর্তাসহ সবাই এখন অসহায় বোধ করছে।’
এখানে যেসব সমস্যা আছে সেসব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ থেকে আমরা যদি মাদক নির্মূল করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু জুয়া, মাদক নিয়ে সামাজিক আন্দোলন শুরু করেছেন।’
তিনি আরো বলেন, ‘আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট আসবেন। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।’
এর আগে ব্যারিস্টার রাজিব উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৭ জন অসহায় ও দুস্থ ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








