লোড হচ্ছে...
নির্বাচনে বিভক্ত ফলাফলের পর ইসরাইলে সরকার গঠন নিয়ে আজ বুধবার (৪ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট—কেউই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পাননি।
১৫ দিন আগে

হাসান উদ্দিন সরকার বলেন, ‘পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে। মার খেয়েও পুলিশ শ্রমিকদের ওপর আক্রমণ করছে না। তবে পুলিশকে উসকানি দিয়ে পলাতক ফ্যাসিবাদী অপশক্তি আওয়ামী লীগ পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।’
১৫ দিন আগে

ব্যারিস্টার মো: জিল্লুর রহমান বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। এজন্য রাষ্ট্র, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’
১৫ দিন আগে

ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মাঝেমধ্যেই সামরিক হুমকি ও হামলার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করছে। কিন্তু তারা বোকার ‘স্বর্গে’ বাস করছে! ইরান আত্মসমর্পণ করবে না। তাদের এই স্বপ্ন কেবল অতীতের সেই অনুগত ও পরাধীন শাসনামলেই সম্ভব ছিল।
১৫ দিন আগে

ইসরাইলের ওভদা ঘাঁটিতে মার্কিন সি-১৭এ কার্গো বিমানের ধারাবাহিক ফ্লাইট মোতায়েন ইঙ্গিত দেয় যে, যুক্তরাষ্ট্র সেখানে একটি পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যাটারি মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তবে স্বাধীনভাবে এটি নিশ্চিত হয়নি।
১৫ দিন আগে

ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলকে দেওয়া বার্ষিক ৪ বিলিয়ন ডলার সহায়তা বন্ধের ঘোষণা মার্কিন-ইসরাইল সম্পর্কে ঐতিহাসিক পরিবর্তনের আভাস দিয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, গাজা সংকট এবং পরিবর্তিত মার্কিন দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
১৫ দিন আগে

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সঙ্ঘাত সৃষ্টির বিভিন্ন কৌশল নেয়া হচ্ছে। নভেম্বর মাসের শুরুতেই পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে ইন্ধনের কারিগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা
১৫ দিন আগে

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ছেলেদের ১১টি আবাসিক হল ও মেয়েদের কেন্দ্রীয় জিমনেসিয়ামে ব্যায়ামের সরঞ্জাম সরবরাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। তবে মেয়াদ শেষ হওয়ায় রাকসু নামে কোনো কার্যক্রম বিধিসম্মত নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।
১৫ দিন আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কার্যক্রম শিগগিরই সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এ লক্ষ্যে সারাদেশের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে উপজেলা ভিত্তিক খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।
১৫ দিন আগে

গাজায় অক্টোবরে ইসরাইলি হামলায় ১৪ শিক্ষার্থী ও ৮ শিক্ষাকর্মী নিহত
১৫ দিন আগে

এ সময়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের সরবরাহ কমে গিয়ে স্বল্পচাপ দেখা দিতে পারে।
১৫ দিন আগে

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৭২, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
১৬ দিন আগে

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে সরকার নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দিচ্ছে না। যা হয়েছে সব ফ্যাসিস্টের আমলে হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
১৬ দিন আগে

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন সাখাওয়াত হোসেন। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সঙ্কটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে কঠোর বার্তা দেন।
১৬ দিন আগে

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কারামুক্ত হয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর...
১৬ দিন আগে

গাজায় সত্যকে বিকৃত করেছে ইসরাইলি বাহিনী, মুখ খুললেন সাবেক নারী মুখপাত্র
১৬ দিন আগে

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বৃদ্ধির পরিণতি ভয়াবহ হবে। তিনি হুমকি বন্ধ করা, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং আলোচনার মাধ্যমে সঙ্কটের সমাধান করার ওপর জোর দিয়েছেন।
১৬ দিন আগে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরোক্ষ হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি, যা সব দেশের সাথেই সংশ্লিষ্ট। এ ধরনের হুমকি ইরানের আত্মরক্ষার সংকল্প আরো দৃঢ় করবে।
১৬ দিন আগে

মঙ্গলবার প্রকাশিত দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টে নিজের অবসরের ঘোষণা দেন ম্যাক্সওয়েল। তিনি জানান বিশ্বকাপের আগে ও পরে তার ভবিষ্যৎ নিয়ে অস্ট্রেলিয়া দলের সাথে একাধিকবার আলোচনা হয়েছিল।
১৬ দিন আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সাথে চুক্তির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প ও ভ্যান্স। হরমুজ প্রণালী খুলে দেয়া এবং পারমাণবিক কর্মসূচি সীমিত করার আলোচনা চললেও নেতানিয়াহু নতুন বিমান হামলার চাপ অব্যাহত রেখেছেন।
১৬ দিন আগে


