নুরুল হক নুর, গোপালগঞ্জ, শ্রমিক আন্দোলন, লাশ ফেলার ষড়যন্ত্র, শ্রমিকদের সতর্কবার্তা, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সংগৃহীত
ads

গোপালগঞ্জে লাশ ফেলার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ পরিস্থিতিতে শ্রমিক ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহবান জানান।

পোস্টে তিনি লেখেন, ‘শ্রমিক ভাই-বোনসহ গোপালগঞ্জে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। কারণ, শ্রমিক আন্দোলন এবং গোপালগঞ্জে লাশ ফেলার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্টরা!’