লোড হচ্ছে...
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। মাত্র ২ পয়েন্ট নিয়ে তলানিতে এলচে।
১১ ঘণ্টা ১ মিনিট আগে
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ -এর জন্য সময়টা যাচ্ছে অস্থিরতার মধ্যে দিয়ে। টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা দলটির ভেতরে এখন পরিবর্তনের জোর আলোচনা চলছে। ব্যর্থতার এই ধাক্কা কাটিয়ে উঠতে গ্রীষ্মকালীন দলবদলে বড় ধরনের রদবদলের পথে হাঁটতে যাচ্ছে ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ওন্ডা সেরো’-র বরাত দিয়ে ‘মাদ্রিদ এক্সট্রা’ জানিয়েছে, ক্লাবের নীতিনির্ধারকেরা ইতিমধ্যে স্কোয়াড পুনর্গঠনের পরিকল্পনা শুরু করেছেন। দলটির কয়েকজন তারকা ফুটবলারের বিদায়ের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে। ২০২৫-২৬ মৌসুমটি রিয়ালের জন্য ছিল হতাশাজনক। মৌসুমের শুরুতে দায়িত্বে ছিলেন জাভি আলোনসো, পরে মাঝপথে কোচের দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া। কিন্তু কোচ বদলালেও ফলাফলে আসেনি পরিবর্তন। বিশেষ করে বায়ার্ন মিউনিখের কাছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর দল পুনর্গঠনের আলোচনা আরও জোরালো হয়।
১৭ এপ্রিল, ২০২৬
শেষ মুহূর্তের নাটকীয়তায় বিদায় নিল রিয়াল মাদ্রিদ। আর দারুণ প্রত্যাবর্তনে বায়ার্ন মিউনিখ পৌঁছে গেল সেমিফাইনালে। আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে পরের ধাপ নিশ্চিত করে জার্মান জায়ান্টরা। ম্যাচের শুরুটা ছিল রিয়ালের জন্য স্বপ্নের মতো। খেলা শুরুর মাত্র ৪৬ সেকেন্ডেই দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন আর্দা গুলের। তবে খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। কর্নার থেকে দারুণ ডেলিভারিতে Jo জশুয়া কিমিখের সহায়তায় সমতা ফেরান আলেকজান্ডার পাভলোভিচ।
১৬ এপ্রিল, ২০২৬
রিয়াল মাদ্রিদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা সাবেক জার্মান মিডফিল্ডার টনি ক্রুস আবারও ক্লাবটিতে ফিরতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তবে এবার তিনি খেলোয়াড় হিসেবে নয়, ভিন্ন কোনো দায়িত্বে দেখা যেতে পারেন। ক্লাব সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ক্রুসকে প্রশাসনিক কিংবা কৌশলগত ভূমিকায় যুক্ত করার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। যদিও তার সুনির্দিষ্ট দায়িত্ব এখনো চূড়ান্ত হয়নি, ধারণা করা হচ্ছে তিনি ক্লাবের দৈনন্দিন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরামর্শমূলক ভূমিকায় থাকতে পারেন। আগামী মৌসুম থেকেই তার এই প্রত্যাবর্তন কার্যকর হতে পারে বলেও আলোচনা রয়েছে।
১৩ এপ্রিল, ২০২৬
আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মহারণ। খেলাটি মঙ্গলবার রাত বাংলাদেশ সময় ১টায় মাঠে গড়াবে। কিন্তু ম্যাচের আগে কৌশলের চেয়েও বেশি আলোচনায় আছে ফুটবলারদের সামাজিক দায়বদ্ধতা। সংবাদ সম্মেলনে বর্ণবাদবিরোধী বার্তা দেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। তিনি ইয়ামালের মতো তরুণদেরও এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।
৭ এপ্রিল, ২০২৬
চোটের কারণে প্রায় সাড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ তারকা সম্প্রতি দুই ম্যাচে বদলি হিসেবে খেলেছেন। এর মধ্যে ফরাসি গণমাধ্যমে দাবি ওঠে, ক্লাবের মেডিক্যাল টিম ভুল হাঁটু স্ক্যান করায় তার সুস্থ হয়ে ফিরতে দেরি হয়েছে। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করেছেন এমবাপে।
২৬ মার্চ, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর (রাউন্ড অব ১৬) প্রথম লেগের লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে মূল ভূমিকা রেখেছেন নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করা ফেদেরিকো ভালভার্দে। এই হারের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির জন্য টুর্নামেন্টে টিকে থাকাটা এখন বেশ কঠিন এক সমীকরণে পরিণত হলো। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে পেপ গার্দিওলার সিটি শুরুটা দুর্দান্ত করেছিল, কিন্তু পাল্টা আক্রমণে (কাউন্টার অ্যাটাক) মাদ্রিদের গতির কাছে তারা পরাস্ত হয়।
১২ মার্চ, ২০২৬
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগায় হেতাফের কাছে ১–০ গোলে হেরে শিরোপা–লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। এর আগে শনিবার ভিয়ারিয়ালকে ৪–১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান চার পর্যন্ত বাড়িয়ে নিয়েছিল বার্সেলোনা।
৩ মার্চ, ২০২৬
২০২৫/২৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের নিওনে। হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির এবং বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) লড়বে চেলসির বিপক্ষে। শুক্রবার ইউরোপীয় ফুটবলের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ড্র নিশ্চিত করেছে যে, নকআউট পর্বে টানা চতুর্থ মৌসুমের মতো মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ।
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ রাউন্ডে বেনফিকার বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে 'লস ব্লাঙ্কোস'রা। অরেলিয়েন চুয়ামেনি এবং ভিনিসিয়ুস জুনিয়রের গোল মাদ্রিদকে এক স্বস্তিদায়ক জয় এনে দেয়। যদিও কিছু অনিশ্চিত মুহূর্ত ছিল, তবে সামগ্রিকভাবে রিয়াল মাদ্রিদ যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
লা লিগায় টানা নয় ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদ-কে হারিয়ে শীর্ষে উঠেছিল তারা। বার্সেলোনা জিরোনার কাছে হেরে যাওয়ায় এক নম্বর অবস্থান আরও মজবুত হয়েছিল মাদ্রিদ ক্লাবের। তবে এক ম্যাচ পরই সেই অবস্থান চাপে পড়ে গেল।
২২ ফেব্রুয়ারি, ২০২৬
বেনফিকার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের খেলাটি ১০ মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল। ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার পর তিনি ও তাঁর সতীর্থরা মাঠ ছেড়ে বেরিয়ে যান।ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলার পর রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার দুই হাত আড়াআড়ি করে (ক্রসড আর্মস জেসচার) বর্ণবাদী আচরণের সংকেত দেন।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে নাটকীয়ভাবে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে হেরে গিয়েছিলো রিয়াল মাদ্রিদ। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে সরাসরি কোয়ালিফাই করতে পারেনি রিয়াল। আজ সেই বেনফিকার বিপক্ষেই মাঠে নামবে তারা। শেষ ষোলোর এই প্লে-অফ ম্যাচটির দিকে সকলের নজর থাকবে আজ।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে ৪–১ গোলে হারিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ। ম্যাচে পেনাল্টিতে দুই গোল করার পথে ৭৫ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছেন তিনি। ব্রাজিলের এই ফরোয়ার্ড ম্যাচে দুটি পেনাল্টি আদায় করে, দুটি পেনাল্টি নিজে নিয়ে দুটিতেই গোল করেন।
১৫ ফেব্রুয়ারি, ২০২৬
রিয়াল মাদ্রিদের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রকে “বিশ্বের সেরা খেলোয়াড়” হিসেবে অভিহিত করেছেন দলটির কোচ আলভারো আরবেলোয়া। শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০...
২৫ জানুয়ারি, ২০২৬
বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতার রেশ ধরে এবার কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালেও জায়গা নিশ্চিত করেছে। ফেরান তোরেস ও লামিনে ইয়ামালের গোলে রেসিং সান্তান্দেরকে ২-০ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
১৬ জানুয়ারি, ২০২৬
স্প্যানিশ ফুটবলের দুই দৈত্য বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা দেখতে মুখিয়ে ছিল বিশ্ব। গত অক্টোবর লা লিগায় রিয়ালের কাছে হারের কষ্ট ভুলে যেতে ব্যর্থ বার্সেলোনা এবার সৌদি আরবের মাটিতে সেই প্রতিশোধই যেন নিয়েছে।
১২ জানুয়ারি, ২০২৬

