বার্সেলোনা, পেনাল্টি মিস, পেনাল্টি, ভিয়ারিয়াল, লা লিগা, হান্সি ফ্লিক, কাম্প ন্যূ, তাজন বুকানান, তানি ওলুসেয়ি, লামিন ইয়ামাল, ওলুওয়াসেয়ি, ভিএআর, রেফারি, রাফিনিয়া, পেদ্রি, ফেরমিন লোপেজ, এরিক গার্সিয়া, পাউ নাভারো, রিয়াল মাদ্রিদ, সাবাহ
গোলের পর ফেরমিন লোপেজের উদযাপন। সংগৃহীত
ads

প্রথম সাত মিনিটেই দুই গোল হজম করে বার্সেলোনা, প্রত্যাবর্তনের সুযোগ পেয়ে করে পেনাল্টি মিস—শুরুটা ছিল তাদের জন্য দুঃস্বপ্নের মতো। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে কাতালানরা।

অনেক সুযোগ নষ্টের পর, দ্বিতীয়ার্ধের তিন গোলে দারুণ জয় পেল হান্সি ফ্লিকের দল। কাম্প ন্যূতে রোববার লা লিগার রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারেয়ালকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

এদিন ম্যাচের প্রথম সাত মিনিটেই তাজন বুকানান ও তানি ওলুসেয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ১৯৮১ সালের নভেম্বরের পর এই প্রথম লিগ ম্যাচের প্রথম সাত মিনিটে দুই গোল হজম করল বার্সেলোনা।

তবে গোল খেয়ে এরপর যেন তেতে ওঠে বার্সেলোনা। একের পর এক আক্রমণ করতে থাকে, যদিও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা কেউ নিতে পারছিল না। তবে বড় সুযোগ আসে দ্রুতই।

২০তম মিনিটে আবার ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া ইয়ামালকে আটকাতে ফাউল করেন ওলুওয়াসেয়ি। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তরুণ তারকা।

স্পট কিক নেয়ার জন্য বল জায়গায় রেখে প্রস্তুত হচ্ছিলেন ইয়ামাল, তখন বাতাসে বল নড়ে যায়, তাতে হয়তো এই ফরোয়ার্ডের মনোযোগেও বিঘ্ন ঘটে। পরে শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি তিনি, পোস্টে লেগে বল বাইরে যায়।

৩৬তম আবারো হতাশ করেন ইয়ামাল। সবার আগে ডি-বক্সে ঢুকলেও সিদ্ধান্ত নিতে মুহূর্ত দেরি করে ফেলেন তিনি, পরে নেয়া শট প্রতিপক্ষের পায়ে লেগে বাইরে চলে যায়। দুই মিনিট পর হতাশা বাড়ান রাফিনিয়া; ইয়ামালের দারুণ পাস পেয়েও জালে জড়াতে পারেননি বল।

দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৫৩তম মিনিটে পরপর দুটি সুযোগ পায় তারা, কিন্তু স্কোরলাইনে বদল আসেনি। বদল আসে ৫৭ মিনিটে, র ক্রসে হেড করে ব্যবধান কমান মার্টিন। কাম্প ন্যূ গ্যালারিও যেন প্রাণ ফিরে পায়।

চার মিনিট পর সমতাসূচক গোলও পেয়ে যায় তারা। ডি-বক্সে ডান দিক থেকে প্রতিপক্ষের অনেক খেলোয়াড়ের মাঝে দিয়ে অন্য পাশে বল বাড়ান ইয়ামাল, আর ফেরমিন লোপেজ তা সহজেই জালে জড়ান।

এর ছয় মিনিট পরই ম্যাচে প্রথমবার এগিয়ে যায় স্বাগতিকরা। এরিক গার্সিয়ার ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

যোগ করা সময়ে রাফিনিয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। ১০ জনের ভিয়ারিয়াল আর ম্যাচে ফিরতে পারেনি।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের পয়েন্ট ৩৬। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে মাদ্রিদ।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে সাবাহর মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল।