এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে, ইয়ান দিওমান্দে, ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনা
লাইপজিগের বিপক্ষে গোলের পর রিয়াদ মাদ্রিদের উদযাপন। সংগৃহীত

তিন দিন পরই এল ক্লাসিকো। তার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগটা দারুণভাবেই কাজে লাগাল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জোসে মরিনিওর দল।

Advertisement

বুধবার রাতে রিয়ালের হয়ে গোল করেছেন বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও ম্যাচের শুরুটা অবশ্য এতটা সহজ ছিল না রিয়ালের জন্য।

প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে সমানতালে খেলেছে। ২৮ মিনিটে রোমুলোর শট ঠেকিয়ে রিয়ালকে বিপদমুক্ত করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। ৪১ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর প্রচেষ্টাও দুর্দান্তভাবে ঠেকান বেলজিয়ান গোলরক্ষক। বিরতির আগে লাইপজিগের গোলরক্ষকও ভিনিসিয়ুস জুনিয়রের শট আটকে দেন।

তবে ৪৩ মিনিটে রিয়ালের অপেক্ষার অবসান হয়। আরদা গুলেরের শট থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। রিয়ালের জার্সিতে পর্তুগিজ মিডফিল্ডারের এটি প্রথম গোল।

বিরতির পর অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুলের। জুড বেলিংহামের ক্রস থেকে এমবাপ্পের হেডে আসা বল কাছ থেকে জালে পাঠান তুরস্কের তরুণ তারকা।

এরপর গোলের জন্য অপেক্ষা করতে হয় আরো ৩১ মিনিট। ৮৩ মিনিটে ইয়ান দিওমান্দের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে বল জালে পাঠান এমবাপ্পে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এটি তার ১২ ম্যাচে ১২তম গোল।

দুই মিনিট পর লাইপজিগের হয়ে ব্যবধান কমান বদলি খেলোয়াড় তিদিয়াম গোমিস। ৩-১ হওয়ার পর ম্যাচে সামান্য উত্তেজনা ফিরলেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৮৭ মিনিটে ব্রাহিম দিয়াজের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে রিয়ালের চতুর্থ গোল করেন দিওমান্দে। এরপর আর কোনো গোল না হলে ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

চ্যাম্পিয়নস লিগে এটি রিয়ালের টানা তৃতীয় জয়। আর সবশেষ তিনটিতে প্রতিপক্ষের জালে চারটি করে গোল করে দিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগে তাদের পয়েন্ট এখন ৯। অন্যদিকে দুই ম্যাচে ১০ গোল হজম করে পয়েন্ট তালিকার ২৯তম স্থানে নেমে গেছে লাইপজিগ।

এখন রিয়ালের চোখ এল ক্লাসিকোয়। রোববার রাতে লিগে বার্সেলোনার মুখোমুখি হবে মরিনিওর দল। বড় জয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শেষ করে সেই মহারণের আগে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল রিয়াল।