
অবসরপ্রাপ্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদালকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। বুধবার ক্লাবটি এ তথ্য জানিয়েছে।
২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী নাদাল ২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাথেও তার সুসম্পর্ক রয়েছে।
আরো পড়ুন—স্ত্রীকে খুনের পর কাটা মাথা সামনে রেখে ধ্যানে মগ্ন রিন্টু ঘোষ, চাঞ্চল্যকর ঘটনা
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘রিয়াল মাদ্রিদ এবং ক্লাবের সব সমর্থকের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে, তার মতো ক্রীড়া ও মানবিক গুণাবলিতে অনন্য একজন ব্যক্তিত্ব-যিনি স্পেন ও বিশ্ব ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল দৃষ্টান্ত, আমাদের পরিচালনা পর্ষদের অংশ হতে যাচ্ছেন। এই দায়িত্বে তিনি ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখবেন।’
আগামী ২১ নভেম্বর ক্লাবের সাধারণ সভায় রিয়াল মাদ্রিদের সদস্যদের নাদালের নিয়োগ অনুমোদন করার কথা রয়েছে।
আরো পড়ুন—রিপাবলিকানদের পরাজয়ের যেসব কারণ বললেন ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নাদাল লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেয়ার প্রস্তাব দেওয়ায় সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি অত্যন্ত আনন্দের সাথে এই প্রস্তাব গ্রহণ করেছি। নতুন কিছু শেখার এবং নিজের সাধ্যমতো অবদান রাখার জন্য মুখিয়ে আছি।’
৪০ বছর বয়সী নাদাল বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন।
২০২৩ সালে নাদাল বলেছিলেন, একদিন তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি হতে চান। তবে সেই পদের জন্য তিনি যোগ্য কি না, তা নিয়ে নিশ্চিত ছিলেন না।
এ বছর ক্লাবের নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে প্রচারিত খবর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন নাদাল।
জুনে অনুষ্ঠিত নির্বাচনে এনরিক রিকোয়েলমেকে হারিয়ে জয়ী হন পেরেজ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








