লোড হচ্ছে...
শনিবার (২৪ অক্টোবর) বিজিবির ৪৩ রামগড় ব্যাটালিয়নের অধীন ছোটফরিংগা বিওপির সদস্যরা হাতিমারা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
২১ দিন আগে

নিউক্লিয়ার অপটিক্যাল ঘড়িতে সময় মাপার ভিত্তি হলো পরমাণুর কেন্দ্রের চারপাশে থাকা ইলেকট্রনের শক্তির স্তরের পরিবর্তন। কিন্তু ইলেকট্রন বাইরের চৌম্বক ক্ষেত্র ও তাপমাত্রার পরিবর্তনের প্রতি সংবেদনশীল। তাই এসব ঘড়ির নির্ভুলতা বজায় রাখতে দরকার হয় অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশ। চীনের তৈরি নতুন প্রযুক্তিতে ওই সীমাবদ্ধতাও কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছেন গবেষকেরা।
২১ দিন আগে

সপ্তম উইকেটে তিলক ভার্মার সাথে নিতিশ কুমার রেড্ডি জুটি গড়ে তোলেন। মাত্র ৩০ বলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দু’জন। শেষ পর্যন্ত ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন তিলক।
২১ দিন আগে

ম্যানিলার কাছে মাঝ আকাশে ২ সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে উড্ডয়ন বন্ধ করা হয়েছে একই ধরনের সব বিমানের।
২১ দিন আগে

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সড়কে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য বহুলাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকান। ঢাকাবাসী তথা সিটি করপোরেশন এ দুর্ভোগ থেকে মুক্তি চায়। তাই মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। ডিএসসিসির নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালেই মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেয়া হবে।’
২১ দিন আগে

মূলত রোনালদোর হেডের পর বল আল ফয়সালির এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, গোলটি রোনালদোর নামে না দিয়ে আত্মঘাতী গোল হিসেবে বিবেচনা করা উচিত ছিল।
২১ দিন আগে

১০-১২ জন জেলে নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিল। অভিযানকারীরা জালগুলো উদ্ধারের সময় হঠাৎ করে দ্রুতগতির একটি ট্রলার উল্টো দিক থেকে এসে কোনো কিছু বুঝার আগেই বৈঠা দিয়ে হামলা চালায়।
২১ দিন আগে

খুলনা শিপইয়ার্ড প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রতিটি এলসিটিতে ৩৫০ জন সেনা, ছয়টি ট্যাংক, ১২টি সাঁজোয়া যান (এপিসি) অথবা ১৮টি সামরিক যানবাহন করা সম্ভব হবে। সেনা ও নৌ-বাহিনীর সমন্বিত উভচর অভিযান পরিচালনা, বিশেষ বাহিনী পরিবহন এবং উপকূলীয় ও দ্বীপাঞ্চলে ভারী সামরিক সরঞ্জাম স্থানান্তরে জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২১ দিন আগে

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে আটক করা হয়েছে।
২১ দিন আগে

মাদকবিরোধী অভিযানে সাত কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি।
২১ দিন আগে

শুধু টাকার অঙ্কে নয়, শেয়ার ও স্টকের লেনদেনের পরিমাণেও বড় পরিবর্তন। গত প্রায় ৯ মাসে শেয়ার ও স্টক লেনদেন কমেছে ২৯ কোটি ২৬ লাখ ৪৩ হাজার ৪৩১টি। লেনদেনের ইউনিট বা পরিমাণ কমার অর্থ বাজারে কেনাবেচার গতিতে পরিবর্তন এসেছে।
২২ দিন আগে

সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘অব্যবহৃত সিরিঞ্জ বা কোনো চিকিৎসাসামগ্রী বাইরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। বিষয়টির সত্যতা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’
২২ দিন আগে

নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
২২ দিন আগে

তবে এই ভোটের সাথে আনুষ্ঠানিক ব্যালন ডি’অর ভোটের সরাসরি কোনো সম্পর্ক নেই। কুয়োরার সম্পাদকদের এই পছন্দ মূল পুরস্কারের ফলাফলেও কোনো প্রভাব ফেলবে না।
২২ দিন আগে

এ লক্ষ্যে মন্ত্রণালয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বিবেচনার জন্য দুটি প্রকল্প উপস্থাপন করেছে। আগামী ২৫ অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত হবে একনেক সভা।
২২ দিন আগে

কাভার্ডভ্যানের ধাক্কায় কালীগঞ্জ থানার এসআই ও স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন।
২২ দিন আগে

২০২৫ সালে শুরু হওয়া এ উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিক্যাল ছাত্রীরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন এবং অন্য চিকিৎসকদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।
২২ দিন আগে

অভিযান চালিয়ে ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
২২ দিন আগে

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনাকালে লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও মাওয়া নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের পদ্মা স্টেশনের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিমের অভিযানে ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
২৩ দিন আগে

রাওয়ালপিন্ডিতে আজ আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক হ্যারি ব্রুকের ডাবল সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে ঝড় তুলেছিল ইংল্যান্ড। কিন্তু পবন রত্নায়েকের সেঞ্চুরি, আভিস্কা ফার্নান্ডো ও দাসুন শানাকা—দু’জনেরই ৯৭ এবং জানিথ লিয়ানাগের বীরোচিত ফিনিশিংয়ে (২৭ বলে অপরাজিত ৬১) ব্রুকের ২০২ রানের মহাকাব্যিক ইনিংস বৃথা গেল।
২৩ দিন আগে


