আটক
গাঁজাসহ আটক ওলী খান। নয়া দিগন্ত
ads

মোংলায় ১০ কেজি গাঁজাসহ মো: ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৬। 

রোববার (২২ নভেম্বর) সকালে গ্রেফতার ব্যক্তিকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাত ১০টার দিকে উপজেলার কাইনমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওলী খান কাইনমারি এলাকার মরহুম জব্বার খানের ছেলে।

এসআরবি-৬-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় ওলী খানের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতিকুর রহমান জানান, এ ঘটনায় এসআরবি-৬-এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।