মাদকবিরোধী বিশেষ অভিযান, ইয়াবা, গ্রেফতার, যুবক, লৌহজং থানা
ইয়াবাসহ গ্রেফতার আসামিরা। নয়া দিগন্ত
ads

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন নেত্রকোনা বারহাট্টা থানার কোমরপুর গ্রামের মো: জাহাঙ্গীর (২৫) ও লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বেদেপাড়া এলাকার মো: বিক্রম চৌধুরী (২২)।

দুপুরে লৌহজং থানার ওসি বোরহন-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো: শাহিন মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় পাঁকা রাস্তার ওপর একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জাহাঙ্গীর ও বিক্রমকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় ।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলেও তিনি জানান।