
বিশ্বখ্যাত পাকিস্তানি আলেম ও দেশটির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফর ঘিরে ফের সম্ভাবনা তৈরি হয়েছে। সফরের সমন্বয়ক মুফতি মিযানুর রহমান সাঈদ জানিয়েছেন, সরকার অনুমোদন দিলে আগামী শুক্রবারের ফ্লাইটে মুফতি তাকি উসমানীর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে মুফতি মিযানুর রহমান সাঈদ এ সম্ভাবনার কথা জানান। সাথে তিনি এও জানান যে—তবে, এ সম্ভাবনা খুবই সামান্য।
আরো পড়ুন : ‘আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে’
মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, মুফতি মুহাম্মদ তাকি উসমানীর আজকের ফ্লাইট বাতিল হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার মধ্যরাতের আগে করাচি থেকে ঢাকায় আসার আর কোনো ফ্লাইট নেই। সরকার অনুমোদন দিলে আগামী শুক্রবারের ফ্লাইটে তার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ সম্ভাবনা খুবই সামান্য।
তিনি বলেন, মুফতি তাকি উসমানীর পরবর্তী কর্মসূচি মালয়েশিয়ায় নির্ধারিত রয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তার পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। ফলে সফরের সময়সূচি পরিবর্তন করাও কঠিন।
মুফতি মিযানুর রহমান সাঈদ আরো বলেন, সুযোগ হলে এবং মুফতি তাকি উসমানীর শারীরিক অবস্থা ভালো থাকলে আগামী শুক্রবার একদিনের জন্য হলেও তাকে বাংলাদেশে পাওয়া যেতে পারে।
এ সময় শেষ পর্যায়ে মুফতি মিযানুর রহমান সাঈদ মুফতি তাকি উসমানীর সাক্ষাৎপ্রত্যাশী ও ভক্তদের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসার কথা ছিল মুফতি মুহাম্মদ তাকি উসমানীর। রোববার (২২ নভেম্বর) ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা ছিল। সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেও দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় সরকার তাকে সফরের অনুমতি দেয়নি। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফরটি ঝুঁকিপূর্ণ মনে করায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









