মাদকবিরোধী অভিযান, ইয়াবা, গ্রেফতার, জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি
ইয়াবাসহ গ্রেফতার আসামিরা। নয়া দিগন্ত
ads

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার (২২নভেম্বর) দুপুরে জেলা ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলার সিরাজদিখান থানাধীন আবিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মো: ফরহাদ শেখ (৩৬), সন্তোষপুর গ্রামের
মোহাম্মদ আলী ওরফে সালমান (৪৫) ও পশ্চিম রাজদিয়া গ্রামের বাবু শেখ (২৬)।

ওসি ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সিরাজদিখান আবিরপাড়া এলাকায় একটি গলির রাস্তায় মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে। এ সময় রাস্তার উপর থেকে ২০০ পিস ইয়াবাসহ ফরহাদ, আলী ও বাবুকে গ্রেফতার করা হয়। 

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলেও তিনি জানান।