লোড হচ্ছে...
পানামার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টার ভূমিকম্পটি আঘাত হানে। পেনোনোমে ও সোনা শহরে ভবন ধসে পড়তে দেখা গেছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২৭ দিন আগে

ওয়ালটনের ব্যাটেই জয়ের পথ সহজ হয় ক্যারিবীয়দের। ৪৩ বলে অপরাজিত ৯০ রান করেন তিনি, মারেন ৫টি চার ও ৮টি ছক্কা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। বাংলাদেশের হয়ে কামরুল ইসলাম ৩ উইকেট নিলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।
২৭ দিন আগে

রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ছিল আশাব্যঞ্জক। সাহিবজাদা ও ফখর জামান ৩১ বলে ৫৪ রান যোগ করেন। ১৩ বলে ২১ রান করে ফখর ফিরতেই শ্রীলঙ্কার সামনে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়।
২৭ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
২৭ দিন আগে

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২৭ দিন আগে

হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড়ে পড়েছে পেন্টাগন
২৭ দিন আগে

আরমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৭ দিন আগে

‘সাবেক মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাইকে এই পুরস্কার দেয়া হয়েছে দেখে খুব ভালো লাগছে। বর্তমান বিশ্বে মানবাধিকারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব যে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি এটি তারই প্রমাণ।’
২৭ দিন আগে

দিবসটি মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার উদ্দেশ্যে ১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসছে। প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের সাথে বাংলাদেশেও দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালন করা হবে।
২৭ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব নীতি ও উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে, তার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের সামগ্রিক স্থাপত্য ও অবকাঠামোগত দৃশ্যপটে বড় রূপান্তর আসবে।
২৭ দিন আগে

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলা ও প্রতিটি জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আদলে ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
২৭ দিন আগে

বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘দলের ভেতরে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’
২৭ দিন আগে

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যে শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দুই হাজার ৪০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।
২৭ দিন আগে

‘নড়িয়া-সখিপুরের চার লক্ষাধিক ভোটার ও প্রায় সাত লাখ মানুষের খাদেমের দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন। এসব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ভালো রাখা, শান্তিতে বসবাসের পরিবেশ সৃষ্টি করা এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা আমার ওপর অর্পিত দায়িত্ব। আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক মানুষকে এবং প্রতিটি ইঞ্চি জমি সুরক্ষিত রাখার চেষ্টা এবং আদর্শ শিক্ষার মানোন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।’
২৭ দিন আগে

অনুষ্ঠান শেষে ভাইস চ্যান্সেলর (ভিসি) ঠনঠনিয়া নুরুন আলা নূর কামিল মাদরাসা ক্যাম্পাসে সবাইকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেইসাথে সকল অধ্যক্ষকে স্ব স্ব মাদরাসায় বৃক্ষরোপণের জন্য নির্দেশনা প্রদান করেন।
২৭ দিন আগে

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে একটি দাওয়াতের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মুখোশ পরিহিত সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও লাঠির আঘাতে জামায়াতে ইসলামীর দুই নেতা আহত হয়েছেন।
২৭ দিন আগে

অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিচ্ছিন্ন সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির পরিবর্তে কর্মসংস্থান, উৎপাদনশীল বিনিয়োগ এবং করের আওতা সম্প্রসারণের সাথে সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।
২৭ দিন আগে

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি। পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
২৭ দিন আগে

স্থানীয় মোস্তাফিজুর রহমানের (৫০) বাড়ির পশ্চিম পাশের একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ও চার বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
২৭ দিন আগে

দৃশ্যত স্বাস্থ্যবান অথবা নীরোগ থাকাটাই স্বাস্থ্য নয়; বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। সুতরাং, কোনোভাবেই মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই।
২৭ দিন আগে


