বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়া, আবহাওয়া অধিদফতর, দিনের তাপমাত্রা, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা, ঢাকার বাতাসের আর্দ্রতা, ঢাকায় বৃষ্টিপাত
ঢাকায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা। সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসাথে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Advertisement

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রধানত হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।