
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহী বিভাগের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঠনঠনিয়া নুরুন আলা নূর কামিল মাদরাসায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাগেব হাসান ওসমানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো: জিয়াউর রহমান।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উলিপুর আমিরিয়া সমতূল্যা মহিলা কামিল মাদরাসা শেরপুর, বগুড়ার অধ্যক্ষ আব্দুল হাই বারী, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ইমরান হোসাইন, জমহুরিয়া কামিল মাদরাসা, নাটোরের অধ্যক্ষ মো: আখতার হোসাইন, পাবনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আনসারুল্লাহ, শেরপুর শহিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, ঠনঠনিয়া নুরুন আলা নূর কামিল মাদরাসা, বগুড়ার গভর্নিং বডির সহ-সভাপতি সাব্বির আহমাদ ওসমানী প্রমুখ।
ড. মাওলানা আব্দুল বারী রশিদীর পরিচালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহাস্থান শাহ সুলতান বলখী (রহ:) ফাজিল মাদরাসা, বগুড়ার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠান শেষে ভাইস চ্যান্সেলর (ভিসি) ঠনঠনিয়া নুরুন আলা নূর কামিল মাদরাসা ক্যাম্পাসে সবাইকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেইসাথে সকল অধ্যক্ষকে স্ব স্ব মাদরাসায় বৃক্ষরোপণের জন্য নির্দেশনা প্রদান করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








