লোড হচ্ছে...
বেতাগী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ফয়সাল। এতে ব্যর্থ হয়ে তিনি শিশুটিকে মারধর করেন। একপর্যায়ে শিশুটির সামনের তিনটি দাঁত উপড়ে পড়ে যায় এবং আরো দু’টি দাঁত ভেঙে যায়।
৮ দিন আগে

নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্পে অস্ত্রধারী দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক মো: সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।
৮ দিন আগে

১২ ফেব্রুয়ারি সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সোহাগ। দিনভর ভোটার আনা-নেয়ার পর সন্ধ্যার দিকে মোবাইলফোনে মাকে রাতে খাবার প্রস্তুত রাখতে বলেন। এরপর তার সাথে আর যোগাযোগ করা যায়নি।
৯ দিন আগে

হাসিনার শরীর ভালো লাগছে না এবং তার মাথায় পানি দিতে বলে। মাহাবুল হাসিনার মাথায় দুই হাত দিয়ে সোজা করে শোয়ানোর সময় ঘাড় ভেঙে যায়।
৯ দিন আগে

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
৯ দিন আগে

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রঘুনাথপুর-তালতলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
৯ দিন আগে

তুচ্ছ ঘটনা নিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঘোড়াদাই গ্রামের জুবায়ের ও তার বাবাকে বেধড়ক মারপিট ও কুপিয়ে আহত করে পার্শ্ববর্তী পুকুরিয়া গ্রামের ১০-১২ জন।
১০ দিন আগে

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
১০ দিন আগে

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, আইফোন ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়।
১০ দিন আগে

ওসি জানান, বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
১১ দিন আগে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রমনা বিভাগ ৩১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৫৪, মতিঝিল বিভাগ ৭৫, তেজগাঁও বিভাগ ৯৬, মিরপুর বিভাগ ৯২, গুলশান বিভাগ ৪৬, উত্তরা বিভাগ ৯৩, গোয়েন্দা বিভাগ ১৬ ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
১১ দিন আগে

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১১ দিন আগে

ট্রাফিক-রমনা বিভাগে মোট ১২৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৪০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৪৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ১৬৯টি, ট্রাফিক-মিরপুর মোট ৫৫৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৫৮৭টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ৪৭৭টি মামলা হয়েছে।
১১ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত এবং এই ঘটনার নেপথ্যে থাকা মূল ষড়যন্ত্র উন্মোচনের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ লক্ষ্যে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নেয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।
১১ দিন আগে

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর মিলন মোল্ল্যা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল।
১২ দিন আগে

মো: আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১২ দিন আগে

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
১২ দিন আগে

রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত প্রধান আসামি হবি সরদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
১২ দিন আগে

২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে গৃহকর্মী মিলন শেখ তার দুই সহযোগী রিয়াজ ও তেছের আলীকে নিয়ে ডাকাতির কৌশলে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তারা বাড়ির মালামাল লুট করে পালিয়ে যান।
১৩ দিন আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও মেয়রসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মোট ১৮টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৩ দিন আগে


