
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের মধ্যে পাবনার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগরও রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাতভর শহরের সয়াধানগড়া ও সদর উপজেলার বাগবাটি এবং সয়দাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্য দুই আসামি হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাঙ্গালিয়াগাঁতী গ্রামের সবুর উদ্দিন সরকারের ছেলে মো: ইলিয়াস সরকার (২২) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক পঞ্চসোনা গ্রামের আবু বক্কর মন্ডল ওরফে বাশারের ছেলে মো: মাইনুল ইসলাম (১৯)।
সদর থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগর পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। গোপন সূত্রে জানা যায়, মেহেদী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সিরাজগঞ্জে অবস্থান করছিলেন। তাকে ফরিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পাবনার ফরিদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি রাকিবুল জানান, একই দিনে বাগবাটি ও রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









