লোড হচ্ছে...
মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার চার-পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করে সড়কটি দ্রুত সারা বছর চলাচলের উপযোগী করতে হবে।
১ দিন আগে

ঢাকার ধামরাই পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যয়ের দফাওয়ারি পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধামরাই পৌরসভা ও অঙ্গ সংগঠন এ মানববন্ধন আয়োজন করে।
২ দিন আগে

রাজবাড়ীতে প্রধান ডাকঘরে আমানতের টাকা জমা রেখে প্রতারণার শিকার হওয়া গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। আত্মসাতের টাকা ফেরত, গ্রেফতার আসামিদের জামিন না দেয়া এবং পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন করেন তারা।
৩ দিন আগে

নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাইসা ইলহান নুহা (৭) নামের এক শিশু শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩ দিন আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুরির অপবাদে মো: ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।
৫ দিন আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষক জাহিদ হাসানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।
৬ দিন আগে

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সহযোগিতায় একটি মহল জোরপূর্বক বাঁওড়টি দখল করে নিয়েছে। এ কারণে মৎস্য চাষিরা বাঁওড়ে মাছ শিকার করতে পারছেন না।
৬ দিন আগে

মামলা ও হয়রানির কারণে এলাকার সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন। তারা অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
৭ দিন আগে

নড়াইল সদরের পলইডাঙ্গা গ্রামে চাঞ্চল্যকর মোস্তফা কাজী (৭৫) হত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামিদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার...
৮ দিন আগে

ইতোপূর্বে বড়পুকুরিয়া কয়লা খনির জন্য ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছে। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন করা হলে একই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে।
৮ দিন আগে

সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমানের মহাসড়কে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।
৮ দিন আগে

বগুড়ার গাবতলী দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নিখোঁজ শাহরিনা আক্তার শিরিন শরীফার দ্রুত সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী, ও অভিভাবকরা।
১০ দিন আগে

গত দুই বছর ধরে সুন্দরবনের বিভিন্ন বনদস্যু বাহিনী জেলে, বাওয়ালি ও মৌয়ালদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। পাশাপাশি তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
১০ দিন আগে

একটি ঐতিহ্যবাহী রেলস্টেশন এভাবে অবহেলিত থাকতে পারে না। জনস্বার্থে স্টেশনটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু, রেলপথ সংস্কার এবং নিয়মিত ট্রেন চলাচল নিশ্চিত করতে হবে।
১০ দিন আগে

নোয়াখালীর কবিরহাটে মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক শাদাত হোসেনকে মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অভিযুক্ত পক্ষের সংবাদ সম্মেলনে সাংবাদিকের ব্যক্তিগত ও পারিবারিক বিষয় তুলে অপপ্রচার চালানোর নিন্দা জানানো হয়েছে।
১২ দিন আগে

নওগাঁর ভিওইল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়া ও চরম অনিয়মের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
১২ দিন আগে

টুয়াখালীর রাঙ্গাবালীতে গৃহবধূ ফারহানা ইয়াসমিন শীলার (৪৩) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী রাসেল মাহমুদ বয়াতীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। পরে বিক্ষোভকারীদের দাবির মুখে ভুক্তভোগী গৃহবধূর স্বামী রাসেলসহ দুইজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
১২ দিন আগে

পাবনার চাটমোহরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সার ডিলার নিয়োগের অভিযোগে বিতর্কিত ডিলারশিপ বাতিলের দাবিতে বিএনপির একাংশ বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
১২ দিন আগে

চুয়াডাঙ্গায় নতুন জাতীয় পে-স্কেলের ভিত্তিতে শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান এবং এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের বদলির সুযোগের দবিতে বিভিন্ন কলেজ, মদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকরা মানববন্ধন করেছেন।
১৪ দিন আগে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গৃহীত প্রকল্প বালু নদীর সেতুর নির্মাণকাজ ২০০৩ সালে শুরু হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন ৭৫ দশমিক ৩০ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় পাঁচ কোটি ৮০ লাখ টাকা।
১৫ দিন আগে


